× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫ ১১:০১ এএম

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫ ১১:১৭ এএম

ঢাকায় পৌঁছেছেন খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। ছবি : ভিডিও থেকে নেওয়া

ঢাকায় পৌঁছেছেন খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। ছবি : ভিডিও থেকে নেওয়া

চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশ যাত্রায় সঙ্গী হতে ঢাকায় এসেছেন তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান।

শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা পৌনে ১১টায় জুবাইদাকে বহনকারী বিমানের ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়।

বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘ভাবি (ডা. জুবাইদা রহমান) সকাল ১০টা ৪৩ মিনিটে পৌঁছেছেন। এখান থেকে উনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন।’

বিমানবন্দরে জুবাইদা রহমানকে অভ্যর্থনা জানান যুক্তরাজ্যের চিকিৎসক রিচার্ড বেলি, জুবাইদা রহমানের বড় বোন শাহিনা খান জামান ও তার স্বামী অবসরপ্রাপ্ত এয়ার কমোডর সৈয়দ শফিউজ্জামান এবং মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

এ সময় চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম শামস, শারমীন আখতার ও অবসরপ্রাপ্ত মেজর মঈনুল হোসেন উপস্থিত ছিলেন।

এর আগে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিমান বাংলাদেশের ফ্লাইটে (বিজে-৩০২) ডা. জুবাইদা রহমান দেশের পথে রওনা হন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা