× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা-৭ আসনে ধানের শীষে লড়বেন হামিদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫ ২০:০০ পিএম

ঢাকা-৭ আসনের বিএনপি মনোনিত প্রার্থী  হামিদুর রহমান হামিদ। প্রবা ফটো

ঢাকা-৭ আসনের বিএনপি মনোনিত প্রার্থী হামিদুর রহমান হামিদ। প্রবা ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে ঢাকা-৭ আসনে দলের মনোনয়ন পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (সাবেক জগন্নাথ কলেজ) ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মনোনয়ন পাওয়া হামিদুর রহমান হামিদ ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সভাপতি ছিলেন। তিনি তৎকালীন জগন্নাথ কলেজের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। স্কুলজীবন থেকেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে নিজেকে যুক্ত করেন। তার নেতৃত্বের অন্যতম মাইলফলক ছিল জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের আন্দোলনে অসামান্য ভূমিকা পালন করা। 

তার সময়ের ছাত্রনেতাদের অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ ২০০৫ সালের ২০শে অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জগন্নাথ কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে সুসংগঠিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং অদ্যাবধি এর পৃষ্ঠপোষকতা করে আসছেন।

রাজনৈতিক পদবীর বাইরেও নিজ এলাকায় মানুষের সেবায় নিবেদিত এক সমাজসেবক হিসেবে বেশ পরিচিত হামিদুর রহমান। তিনি বলেন, মানুষের পাশে থাকা আমার জীবনের মূল অঙ্গীকার। ঢাকা-৭ আসনের মানুষের জন্য সেবা, সহমর্মিতা ও আস্থা—সবকিছুই আমার কাছে অগ্রাধিকার পাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা