× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথে হাঁটছে বিএনপি : জাহিদুল ইসলাম

বগুড়া অফিস

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫ ১৮:২০ পিএম

শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথে হাঁটছে বিএনপি : জাহিদুল ইসলাম

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেও বর্তমান বিএনপি সেই চেতনাকে ভুলে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে বগুড়ার নন্দীগ্রামের মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে বগুড়া-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক ছাত্রনেতা ড. মোস্তফা ফয়সাল পারভেজের উদ্যোগে এই ছাত্র-যুব সমাবেশে তিনি এ মন্তব্য করেন। 

তিনি বলেন, জুলাই বিপ্লবের পর মানুষ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, একটি রাজনৈতিক দল সেই স্বপ্নকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। শহীদদের স্বপ্ন নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে, সেজন্য শিবির জীবন বাজি রেখে কাজ করবে বলেও তিনি জানান।

সমাবেশে শিবির সভাপতি বলেন, অতীতের ফ্যাসিবাদী শাসনামলে হাজার হাজার মানুষ খুন-গুমের শিকার হয়েছে। তার দাবি, শত শত শিবির নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, অনেকের এখনও কোনো খোঁজ পাওয়া যায় না।

তিনি আসন্ন নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান। 

সমাবেশে সভাপতিত্ব করেন ড. মোস্তফা ফয়সাল পারভেজ। বিশেষ অতিথি ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, চাকসুর ভিপি ইবরাহীম রনি ও রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। বক্তব্য দেন জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা।

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, শত শহীদের ত্যাগে পাওয়া নতুন বাংলাদেশ হবে বৈষম্যহীন। দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের আর কোনো জায়গা থাকবে না। রাকসুর ভিপি মোস্তাকুর রহমান বলেন, ছাব্বিশ জুলাইয়ের আগের মতো পুরনো রাজনীতি আর চলবে না। চাকসুর ভিপি ইবরাহীম রনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশির মৃত্যুর পরও বড় একটি রাজনৈতিক দল কোনো বিবৃতি দেয়নি। ছাত্রসমাজ তাঁবেদার রাজনীতি চায় না বলেও তিনি উল্লেখ করেন।

সমাবেশকে ঘিরে কাহালু ও নন্দীগ্রাম এলাকায় উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বক্তব্যের শুরুতেই তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়। সেখানে উপস্থিত হাজারো মানুষ দোয়ায় অংশ নেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা