× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫ ১৬:৫০ পিএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫ ১৭:০৬ পিএম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৬ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন। ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৬ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আরও ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা পৌনে চারটায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

ঘোষিত ৩৬ আসনে প্রার্থীরা হচ্ছেন—ঠাকুরগাঁও-২: আব্দুস সালাম, দিনাজপুর-৫: একেএম কামরুজ্জামান, নওগাঁ-৫: জাহিদুল ইসলাম ধলু, নাটোর-৩: মো. আনোয়ারুল ইসলাম, সিরাজগঞ্জ-১: সেলিম রেজা, যশোর-৫: এম ইকবাল হোসেন, নড়াইল-২: মো. মনিরুল ইসলাম, খুলনা-১: আমির এজাজ খান, পটুয়াখালী-২: মো. শহিদুল আলম তালুকদার, বরিশাল-৩: জয়নাল আবেদিন, ঝালকাঠি-১: রফিকুল ইসলাম জামাল, টাঙ্গাইল-৫: সুলতান সালাহউদ্দিন টুকু, ময়মনসিংহ-৪: মো. আবু ওয়াহাব আকন্দ ওয়ালিদ, কিশোরগঞ্জ-১: মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-৫: শেখ মজিবর রহমান, মানিকগঞ্জ-১: এস এ জিন্নাহ কবির, মুন্সিগঞ্জ-৩: মো. কামরুজ্জামান, ঢাকা-৭: হামিদুর রহমান, ঢাকা-৯: হাবিবুর রশিদ, ঢাকা-১০: শেখ রবিউল আলম, ঢাকা-১৮: এস এম জাহাঙ্গীর হোসেন, গাজীপুর-১: মো. মজিবুর রহমান, রাজবাড়ী-২: মো. হারুন অর রশীদ, ফরিদপুর-১: খন্দকার নাসির উল ইসলাম, মাদারীপুর-১: নাদিয়া আক্তার, মাদারীপুর-২: জাহান্দার আলী খান, সুনামগঞ্জ-২: নাসির হোসেন চৌধুরী, সুনামগঞ্জ-৪: নুরুল ইসলাম, সিলেট-৪: আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ-১: রেজা কিবরিয়া, কুমিল্লা-২: মো. সেলিম ভূঁইয়া, চট্টগ্রাম-৩: মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-৬: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, ঢাকা-৯: মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম-১৫: নাজমুল মোস্তফা আমিন, কক্সবাজার-২: আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ।

এ নিয়ে ২৩৭ আসনের পর আরও ৩৬টি নতুন আসনে প্রার্থী ঘোষণা করেছে দলটি। জাতীয় সংসদের মোট ৩০০ আসনের মধ্যে এখন পর্যন্ত বিএনপি ২৭৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা