× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাবার হত্যাকারীদের রক্ষা করেছেন শেখ হাসিনা : ড. রেজা কিবরিয়া

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫ ১৯:০৭ পিএম

বাবার হত্যাকারীদের রক্ষা করেছেন শেখ হাসিনা : ড. রেজা কিবরিয়া

বিএনপিতে সদ্য যোগ দেওয়া অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া বাবা সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা প্রসঙ্গে বলেছেন, আমার বাবার হত্যাকারী হচ্ছে- আওয়ামী লীগ। শেখ হাসিনার কাছে বাবা হত্যার বিচার চেয়ে পাইনি। গত ১৫ বছর ধরে শেখ হাসিনা আমার বাবার হত্যাকারীদের রক্ষা করেছেন, তার নির্দেশেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল।

বুধবার (৩ ডিসেম্বর) হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের জালালসাপ গ্রামের নিজ বাড়িতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন। রেজা কিবরিয়া বলেন, দেশে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ভুমিখেকোদের মুলৎ উৎপাটন করাই আমার লক্ষ্য ও উদ্দেশ্য। বাবার স্বপ্নের নবীগঞ্জ ও বাহুবল গড়ে তুলব জানিয়ে তিনি বলেন, সবাই অবাক হয়ে দেখবে, দেশের মধ্যে নবীগঞ্জ ও বাহুবল হবে একটি মডেল উপজেলা। আমি ৩৫টি দেশের উন্নয়নে কাজ করেছি, এখন শেষ বয়সে আমার দেশের মানুষের উন্নয়নে কাজ করতে চাই, আমরা মেধাভিত্তিক সরকার চাই। 

এ অর্থনীতিবিদ আরও বলেন, আমি কথায় নয়, কাজে বিশ্বাসী। নবীগঞ্জ ও বাহুবলে টেকনিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট এবং নাসিংয়ের জন্য ডিগ্রির ব্যবস্থা করব। আমার দাদা বাড়ি নবীগঞ্জ, আর দাদি বাড়ি বাহুবল, এখানে আমার নাড়ির টান রয়েছে। তিনি বলেন, শুধু নবীগঞ্জ নয়, সিলেট শহরকে একটি আদর্শ শহর বানাব। আমাদের এলাকায় স্কুল-কলেজ এতো উন্নতমানের নয়, এজন্য শিক্ষার মান আশানুরুপ নয়। উন্নতমানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে এলাকার শিক্ষার মান বাড়াতে কাজ করব। 

ড. রেজা কিবরিয়া বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবন-মৃত্যূর সন্নিকটে আছেন, তার জন্য আমি দোয়া মাহফিল করতে এসেছি। আওয়ামী লীগের আমলে খালেদা জিয়াকে হাসপাতালে ঘণ্টার পর ঘণ্টার ফেলে রাখা হয়েছে, কোনো চিকিৎসা সেবা দেওয়া হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা