× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির রূপরেখায় সরকার ভয় পে‌য়ে‌ছে : দুদু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২২ ১৬:০২ পিএম

আপডেট : ২০ ডিসেম্বর ২০২২ ১৬:২৯ পিএম

বিএনপির রূপরেখায় সরকার ভয় পে‌য়ে‌ছে : দুদু

দেশ বাঁচানোর জন্য বিএনপি রূপরেখা দিয়েছে, এমন মন্তব্য করে দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সরকার এই রূপরেখায় ভয় পেয়েছে। তি‌নি দাবি করেন, এই রূপরেখা প্রতি‌ষ্ঠিত হ‌লে দে‌শে গণতন্ত্র আস‌বে, দে‌শের মানু‌ষের স্বা‌ধীনতা আস‌বে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে মানববন্ধন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

দুদু বলেন, ‘খালেদা জিয়া মুক্তিযোদ্ধা ছিলেন। মুক্তিযুদ্ধের সময় ৯ মাস তিনি কারাবন্দি ছিলেন। তিনি তিনবারের প্রধানমন্ত্রী। জীবনে কোনো নির্বাচনে হারেননি। সাংবিধানিকভাবে তিনি জামিন পান। কিন্তু এখনও তাকে জামিন দেওয়া হয়নি। বন্দি করে রাখা হয়েছে। আমি তার মুক্তি দাবি করছি। বিএনপির মহাসচিবসহ এ পর্যন্ত যারা আটক হয়েছেন, গ্রেফতার হয়েছেন, তাদের সবার মুক্তি দাবি করছি।’

তিনি বলেন, ‘বাঙালি জাতি অতিথিপরায়ণ জাতি। এই দেশে আমেরিকার রাষ্ট্রদূতের গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। কিছুদিন আগে এক রাষ্ট্রদূত গুম হওয়া এক পরিবারের বাসায় গিয়েছিলেন। তার সাথে যে ব্যবহার করা হয়েছে তাতে পুরো বিশ্বে বাঙালি জাতির মাথা হেঁট হয়ে গেছে।’

দুদু বলেন, ‘বিএনপি কী অবস্থায় আছে, আমেরিকার রাষ্ট্রদূত এখন বুঝতে পারবেন। আমেরিকা যদিও আগে সাতজনের নামে স্যাংশন দিয়েছিল, তবে এখন আরও ভালো করে বুঝবে দেশের পরিস্থিতি কী।’

তিনি বলেন, ‘দেশ ডিজিটাল করার নামে ১০ থেকে ১২ লক্ষ হাজার কোটি টাকা লোপাট করেছে তারা (আওয়ামী লীগ)। সরকারি বা বেসরকারি এমন কোনো ব্যাংক নাই যেগুলো খোকলা করে দেওয়া হয়নি। ধ্বংস করে দেওয়া হয়নি। ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত ব্যাংক ছিল। সেই ব্যাংক কবে বন্ধ হয়ে যায় এ রকম একটা পরিস্থিতিতে চলে গেছে। যারা সরকারকে ঋন দিত তারা এখন সরকারের কাছ থেকে ঋণ নিচ্ছে।’

দুদু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ স্মার্ট দেশ হবে। সে পর্যন্ত বাংলাদেশ থাকবে কিনা আমার সন্দেহ হয়। কারণ ১৪ বছরে দেশের যে অবস্থা করেছে, গণতন্ত্র হরণ করেছে। মানুষের বাকস্বাধীনতা নাই। পুলিশকে বিতর্কিত করা হয়েছে। সরকারি আমলাদের বিতর্কিত করা হয়েছে। এমন কোনো সেক্টর নাই যে বিতর্কিত করা হয় নাই। এমন কোনো পেশা নাই যে বিত‌র্কিত করা হয় নাই।’

সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘এটা ডিসেম্বর মাস। এই মাসে বাংলাদেশ পাকিস্তানি আদলে চলুক এটা আমরা কোনোভাবে মে‌নে নি‌তে পা‌রি না। কারণ পাকিস্তানিরা গণতন্ত্রের কাছে পরাজিত হয়েছে। স্বাধীনতার কাছে পরাজিত হয়েছে। মানুষের অধিকার কেড়ে নিয়ে পরাজিত হয়েছে। সেই জায়গায় আমরা যেতে চাই না।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ মনে করে তারা চিরজীবন ক্ষমতায় থাকবে। এটা পাকিস্তানিরাও মনে করেছিল, কিন্তু তারা পরাজিত হয়েছে। এখন যারা মনে করছেন আজীবনের জন্য ক্ষমতায় থাকবেন তাদেরকে ব‌লি, গণতন্ত্র কখনও পরাজিত হয় না। গণতন্ত্রের কাছে কর্তৃত্ববাদী শাসক সবসময় পরাজিত হয়।’

আয়োজক সংগঠনের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতউল্লাহ, লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা