× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হুমকি-ষড়যন্ত্রেও দেশের মানুষকে ছেড়ে যাননি বেগম খালেদা জিয়া : রিজভী

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫ ১৯:১০ পিএম

হুমকি-ষড়যন্ত্রেও দেশের মানুষকে ছেড়ে যাননি বেগম খালেদা জিয়া : রিজভী

‘মঈন উদ্দিন-ফখরুদ্দিনের হুমকি, হাসিনার ষড়যন্ত্র এবং রক্তচক্ষু দেখেও দেশ ও দেশের জনগণকে ছেড়ে যাননি বেগম খালেদা জিয়া। কারাগারে নির্যাতন এবং খাবারে বিষ প্রয়োগ করেও তাকে দেশের মানুষের থেকে আলাদা করা যায় নি।’

শনিবার (২৯ নভেম্বর) সকলে হাটহাজারীর মীরেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

অনুষ্ঠানে চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত শহীদ সাতটি পরিবার ও পাঁচটি আহত পরিবার এবং অসহায় হাফেজ আবু বকর সায়েমের চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। 

চট্টগ্রাম -৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সম্পর্কে রিজভী বলেন, মীর হেলাল দলের দুঃসময়ে শত বাধা-বিপত্তি মোকাবেলা করে গণতন্ত্র ফেরানোর জন্য অবিরাম কাজ করে গেছেন। শেখ হাসিনার আমল মানে পদে পদে মৃত্যু হানা দিচ্ছে, যেকোনো সময় ক্রসফায়ারের আক্রান্ত হয়ে যেতে হবে। যেকোন সময় খুন, গুম হয়ে যেতে হবে, যেকোনো সময় বিপদের মুখোমুখি হতে হবে। আর সে বিপদ মোকাবেলা করে কাজ করে গিয়েছেন ব্যারিস্টার মীর হেলাল।

তিনি বলেন, আমাদের প্রায় এক কোটির বেশি জনগণ দেশের বাইরে বসবাস করে। এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয়েছে মাত্র ৭৪ থেকে ৭৫ হাজার। এক্ষেত্রে বহু লোক ভোটদান থেকে বঞ্চিত হবে। তাদের পাসপোর্টকে ভোটার কার্ড হিসেবে গণ্য করে ভোটদানের সুযোগ দিতে হবে।

অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন হাফেজ আবু বকর সায়মের চিকিৎসা সহায়তা প্রদান করেন এবং তার প্রতি সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর পক্ষ থেকে পাশে থাকার বার্তা পৌঁছে দেন।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মীর হেলাল, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, রাশেদুজ্জামান পিয়াস প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা