× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৬ বছর যে আন্দোলন হয়েছিল, তা জিয়া পরিবারই করেছে: খায়রুল কবির খোকন

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫ ২১:১৬ পিএম

১৬ বছর যে আন্দোলন হয়েছিল, তা জিয়া পরিবারই করেছে: খায়রুল কবির খোকন

বেগম খালেদা জিয়া এমন অসুস্থ ছিলেন না, ওনাকে তিলে তিলে এমন অবস্থার দিকে ঠেলে দেয়া হয়েছে। দীর্ঘ ১৬ বছর যে আন্দোলন হয়েছিল, তা জিয়া পরিবারই করেছে। যার কারণে জিয়া পরিবারের উপর সচেয়ে বেশী অত্যাচার, নির্যাতন, নিপিড়ন চালিয়ে আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন ।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে জেলা বিএনপির কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থ্যতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, ‘বেগম খালেদা জিয়ার আকাশ চুম্বি জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে বিনা কারণে, বিনা অপরাধে মামলা দিয়ে জেল খাটিয়েছেন। বেগম জিয়া ২৫টি আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করে সবকটি আসনেই বিজয়ী হয়েছেন। কোনো আসনে পরাজিত হননি। বেগম জিয়ার এসব জনপ্রিয়তা শেখ হাসিনার প্রতিহিংসার রাজনীতির অন্যতম কারণ’ ।

বিএনপির চেয়ারপার্সনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে খায়রুল কবির খোকন বলেন, ‘বেগম খালেদা জিয়ার  বিরুদ্ধে ষড়যন্ত্র , গায়েবী, সাজানো, পাতানোসহ ৩৬টি মামলা দেয়া হয়েছে। আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে কোর্টে হাজিরা দিতে যান। কিন্তু ষড়যন্ত্র করে তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছিল। আওয়ামী লীগ সরকার তিন তিন বারের প্রধানমন্ত্রীকে শুধু কারাগারে পাঠিয়েই খান্ত হয়নি, ওনাকে পুরনো জরাজীর্ণ  কারাগারে রাখা হয়েছে। যেখানে দেয়াল ও ছাদের নীচ থেকে পলেস্তারা  খুলে খুলে পড়ছে, এর ভিতর বিচ্ছু ছুটাছুটি করে। কোনো সুস্থ  মানুষ এমন জায়গায় থাকতে পারবে না। এমনকি ওনাকে কোনো সু-চিকিৎসাও দেয়া হয়নি। পরিকল্পিতভাবেই এমন জায়গায় রেখেছে যাতে তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন’।

শেখ হাসিনা বার বার আপোষ করে বিদেশে পালিয়ে গিয়েছিল। কিন্তু বেগম জিয়া কোনো দিন পালাননি। বেগম জিয়াকে আপোষ করার জন্য বার বার প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু তিনি আপোষ করেননি। তিনি বলেছিলেন, আমি এ দেশের জনগণকে ছেড়ে কোথাও যাবো না। আমার তিনটি পরিবার, একটি হলো- দেশের জনগণ, আমার দেশ ও আমার পরিবার। তার বাইরে আমার আর কোনো ঠিকানা নেই।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. আব্দুল বাছেদ ভূইয়া, সহ-সভাপতি এমএ জলিল, হারুন অর রশিদ, আকবর হোসেন, শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূইয়া প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা