× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এই প্রক্রিয়ায় রাষ্ট্র সংস্কার সম্ভব নয় : হাসনাত কাইয়ূম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২২ ১৯:০২ পিএম

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২ ১৯:১১ পিএম

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম। ছবি : সংগৃহীত

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম। ছবি : সংগৃহীত

‘রাষ্ট্র মেরামতে’ বিএনপির ২৭ দফা রূপরেখাকে সাধুবাদ জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের শরীক দল রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম। তবে যে প্রক্রিয়ায় সংস্কারের কথা বলেছে, সেই প্রক্রিয়ায় তা করা সম্ভব নয় বলে মনে করেন তিনি। 

হাসনাত কাইয়ূম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘নির্বাচনের পর ক্ষমতায় গিয়ে কমিশন গঠন করে সংস্কারের রূপরেখা দিয়েছে বিএনপি। কিন্তু আমরা চাই নির্বাচনে যাওয়ার আগে সংস্কার হবে। অর্থাৎ নির্বাচনে যাওয়ার আগে মানুষের পূর্ণ ভোটাধিকারের নিশ্চয়তা দিতে হবে। তাছাড়া নির্বাচনের আগে প্রায় সব কয়টি রাজনৈতিক দল নানা ধরনের অঙ্গীকার করে থাকে। কিন্তু নির্বাচনে যাওয়ার পর তা করতে পারে না। বাংলাদেশে বিভিন্ন কমিশনের ইতিহাস সবাই জানে। কমিশন গঠন করে সংস্কার সম্ভব নয়।’

তিনি বলেন, ‘আগে সংবিধান সংস্কার করতে হবে। তারপর নির্বাচন দিতে হবে। নইলে কাজের কাজ কিছু হবে না। আমি মনে করি বিএনপি যে রূপরেখা দিয়েছে সেটি দেশের মানুষের জন্যই দিয়েছে। আওয়ামী লীগও দেশের ও মানুষের ভালো চাইবে। ফলে দেশের সব কয়টি রাজনৈতিক দল নির্বাচনের আগে সংস্কারের বিষয়টি নিয়ে একমত হবে। আর একমত হয়ে নির্বাচন দিয়ে সরকার গঠন করলে সংস্কার প্রক্রিয়া অনেকটা সহজ হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা