× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫ ২০:০১ পিএম

মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাদারীপুর জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক শেখ শাজনীন আহমেদ মেঘা মাদারীপুর-১ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।তিনি আজ সোমবার (২৪ নভেম্বর)  এনসিপির কেন্দ্রীয় নির্বাচন বোর্ডের মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

শেখ সাজনীন আহমেদ মেঘা ইউনিভার্সিটি অফ লন্ডন, যুক্তরাজ্য থেকে এলএলবি অনার্স ও মাস্টার্স করেছেন। বর্তমানে ঢাকার একটি ল' কলেজে শিক্ষক হিসেবে নিয়োজিত রয়েছেন।

শেখ শাজনীন আহমেদ মেঘার বাবা  সুপ্রিম কোর্টের আইনজীবী ও মা ঢাকা বারের আইনজীবী। আইনজীবী দম্পতির সন্তান শেখ শাজনীন আহমেদ মেঘা বলেন, আধুনিক শিবচর বিনির্মাণে মাদারীপুর-১ আসন থেকে ভোটে অংশ নিতে চাই। মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত, সহিংসতা মুক্ত, চাঁদাবাজি ও জবরদখলমুক্ত তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণে সহায়ক ভূমিকা রাখতে চাই। তিনি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে শিবচরের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থনও চেয়েছেন। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা