প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫ ২১:৩২ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৫ ২২:০১ পিএম
ছবি : সংগৃহীত
স্বাস্থ্য পরীক্ষা জন্য রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
রবিবার (২৯ নভেম্বর) রাত ৮টায় তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ম্যাডামের জন্য গঠিত যে মেডিকেল বোর্ড আছে তাদের পরামর্শক্রমে কিছু পরীক্ষার জন্য এভারকেয়ার হসপিটালে ম্যাডামকে ভর্তি করা হয়েছে। উনি কেবিনে আছেন। টেস্টের রিপোর্টগুলো বোর্ড পর্যালোচনার পরে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।'
এর আগে, সর্বশেষ গত ১৫ অক্টোবর তিনি এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই সময় একদিন হাসপাতালে ভর্তি থেকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন।
৭৯ বছর বয়সি খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
তথ্যসূত্র : বাসস