× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনীতে এবি পার্টির প্রচার শুরু করলেন চেয়ারম্যান মঞ্জু

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫ ১৯:২৩ পিএম

ফেনীতে এবি পার্টির প্রচার শুরু করলেন চেয়ারম্যান মঞ্জু

ফেনী-২ (সদর) আসনের এমপি প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছেন এবি পার্টির চেয়ারম্যান ও ফেনী সদর উপজেলার সন্তান মজিবুর রহমান মঞ্জু। রবিবার (২৩ নভেম্বর) সকালে ফেনী শহরের ল্যান্ড সুলতান কনভেনশন হলে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভার মাধ্যমে নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু হয়। এর মধ্যে ফেনী সদর উপজেলাজুড়ে মঞ্জুর ব্যানার-পোস্টার লাগানো শুরু হয়েছে।

সংবাদ সম্মেলনে মজিবুর রহমান মঞ্জু বলেন, এমপি নির্বাচিত হলে নিজের ঘাটলা বা বাড়িতে সালিশ-দরবার করবেন না, প্রশাসনকে কাজের ক্ষেত্রে হস্তক্ষেপ ও বাজার বা স্কুল কমিটির নির্বাচনে হস্তক্ষেপ করবেন না। 

পাশাপাশি ডিসিসহ সব সরকারি দপ্তরে সৎ ও যোগ্য কর্মকর্তা বাছাইয়ের চেষ্টা, সরকারি দপ্তরে কাজের জবাবদিহিতা নিশ্চিত করা, সরকারি বরাদ্দের তথ্য জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

শেখ হাসিনা দেশে ফিরে এসে আদালতে আত্মসমর্পণ করলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা যেতে পারে বলে মন্তব্য করেন তিনি। ফেনী জেলা এবি পার্টির আহ্বায়ক মাস্টার আহসানুল্লাহর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল। উপস্থিত ছিলেন দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, পেশাজীবী পরিষদের সদস্য অ্যাডভোকেট সাইফুল্যা নোমান, জেলার যুগ্ম আহ্বায়ক মোতাহের হোসেন বাহার, সদস্যসচিব অধ্যাপক ফজলুল হক, যুগ্ম সদস্যসচিব নজরুল ইসলাম কামরুল, মামুন আনসারী, সাংগঠনিক সম্পাদক শাহাদাত সাজু, কোষাধ্যক্ষ শাহীন সুলতানী, প্রচার ও মিডিয়া সম্পাদক হাবীব মিয়াজী, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা মনি, সমাজকল্যাণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহদপ্তর সম্পাদক নাজরানা হাফিজ, নারী নেত্রী শাহানা শানু, হুরে জান্নাত প্রমুখ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা