× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্রদলের শুভ বুদ্ধির উদয় না হলে ছাত্রসমাজ তাদেরকে সেইভাবেই জবাব দেবে: সাদ্দাম

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫ ১৭:০২ পিএম

ছাত্রদলের শুভ বুদ্ধির উদয় না হলে ছাত্রসমাজ তাদেরকে সেইভাবেই জবাব দেবে: সাদ্দাম

ছাত্রদলের শুভ বুদ্ধির উদয় না হলে ছাত্রসমাজ তাদেরকে সেইভাবেই জবাব দেবে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

রবিবার (২৩ নভেম্বর) দুপুরে এডওয়ার্ড কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে নবীনবরণ ও ক্যারিয়ার গাইড লাইন শীর্ষক প্রোগ্রামে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে ঐতিহ্যবাহী পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অনার্স প্রথম বর্ষের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১২ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করে নেয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নুরুল ইসলাম সাদ্দাম এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি পাবনার কৃতি সন্তান সিরাজুল ইসলাম।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ছাত্রদলের সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ না হলে সারা বাংলাদেশের সকল ক্যাম্পাসগুলো থেকে তাদের লাল কার্ড দেখাবে শিক্ষার্থীরা। ছাত্রদল পুরোনো সন্ত্রাসী বন্দোবস্ত কর্মকাণ্ডের দিকে যাচ্ছে। ইসলামী ছাত্রশিবিরের ওপর হামলা করে পার পেয়ে যাওয়ার কারণ নেই। আমরা ধৈর্য্য ধারণ করছি, কিন্তু তাদের শুভ বুদ্ধির উদয় না হলে ছাত্র সমাজ তাদেরকে সেইভাবেই জবাব দেবে।

এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি আরিফ ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মামুন আল হাসানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাকসুর নবনির্বাচিত ভিপি ইব্রাহিম রনি, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া, জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল ও নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হুসাইন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা