× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে : মঈন খাঁন

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫ ১৯:০৯ পিএম

তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে : মঈন খাঁন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, দিনের ভোট রাতে দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে বিগত স্বৈরাচারী সরকার। তারা জনগণের জন্য কিছুই করে নাই। তারা এখন পালিয়েছে। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের ফলশ্রুতিতে তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে।

শনিবার (২২ নভেম্বর) বিকালে ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারের অংশ হিসেবে চাঁদপুরের কচুয়া সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মঈন খাঁন বলেন, তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হলে দেশ ও দেশের বাইরে জিয়াউর রহমানের মতো সুনাম বয়ে আনবে। তরুণ ভোটার, যারা গেল ১৫ বছর ভোট দিতে পারেনি, তাদের ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, ‘শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে দীপু মনি (সাবেক শিক্ষামন্ত্রী)। সে এখন জেলে। চাঁদপুর মানুষ মিলনকে (আ ন ম এহছানুল হক মিলন) বিশাল ব্যবধানে জয়যুক্ত করে সংসদে পাঠালে তারেক রহমান তাকে মন্ত্রী বানাবেন। ভোটের দিন কেন্দ্র থেকে ফলাফল নিয়ে যুবদলের কর্মীরা ঘরে ফিরবেন বলে উল্লেখ করেন তিনি।

কচুয়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার বেবী, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের সদস্য অধ্যক্ষ মাওলানা শাহ নেসারুল হক ও ওলামা দলের কেন্দ্রীয় সদস্যসচিব অ্যাডভোকেট মাওলানা কাজী আবুল হোসেন। জনসভায় কচুয়া উপজেলা বিএনপির কয়েক হাজার নেতাকর্মী প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা