× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অতীত নয়, আমাদের বর্তমান ও ভবিষ্যত নিয়ে ভাবতে হবে : লুৎফুজ্জামান বাবর

হাওরাঞ্চল প্রতিবেদক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫ ১৮:৪৩ পিএম

অতীত নয়, আমাদের বর্তমান ও ভবিষ্যত নিয়ে ভাবতে হবে : লুৎফুজ্জামান বাবর

‘আমাদেরকে অতীত নিয়ে পড়ে থাকলে চলবেনা। বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। তথ্য প্রযুক্তির এ যুগে প্রতিযোগীতায় আমাদেরকে ঠিকে থাকতে হবে। আর জন্যে আমাদের সন্তানদেরকে আরো অনেক বেশি লেখা পড়া করতে হবে এবং তাদেরকে মেধা ও দক্ষ হিসেবে গড়ে তোলতে হবে। তা না হলে প্রতিযোগীতার এ যুগে আমাদেরকে ঠিকে থাকা সম্ভব হবেনা।’

শুক্রবার (২১ নভেম্বর) রাত নয়টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে শহীদ আলী উসমান শিশু পার্কের মুক্তিযোদ্ধা মুক্ত মঞ্চে ধানের শীষের পক্ষে আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। 

বাবর বলেন, আওয়ামী লীগ আমাদের সাথে কি করেছে, না করেছে তা আমরা বলে সময় নষ্ট করতে চাইনা। তারা যা করেছে তার বিচার করবে একমাত্র আল্লাহ। তাই আমরা কারও সমালোচনা বা জ্ঞাবত করে সময় নষ্ট করতে চাইনা।

পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ নির্বাচনী জনসভায় বক্তব্য দেন- জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান ইমরান খান চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, জেলা বিএনপি নেতা আব্দুল্লাহ্ আল মামুন রনি খান প্রমূখ।

জনসভায় বাবর আরও বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হবে। মাদকসেবী ও বিক্রেতাদেরকে ধরে পুলিশের কাছে সোপর্দ করবেন। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, তবে আমি আমার নির্বাচনী এলাকার তিন উপজেলায় মাদকসেবী, বিক্রেতা ও কোনো জুয়ারি রাখবোনা। পরিশেষে তিনি জনসভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা