× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আওয়ামী লীগের ভবিষ্যৎ কী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫ ০৮:৪৭ এএম

আওয়ামী লীগের ভবিষ্যৎ কী

কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় দেওয়ার পর দলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর তার অনুপস্থিতিতে আওয়ামী লীগের ভাবিষ্যৎ রাজনৈতিক কর্মকাণ্ড কি নিষ্ক্রিয় হয়ে পড়বে।  

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ইতোমধ্যেই জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। চলতি বছরের ১২ মে অন্তর্বর্তী সরকার দল ও সহযোগী সংগঠনের সব কার্যক্রম নিষিদ্ধ করেছে। নতুন রায় এই নিষেধাজ্ঞার রাজনৈতিক চাপ আরও বাড়াবে। কেউ কেউ বলছেন, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দলটির প্রধানের মৃত্যুদণ্ডে দলটি নিশ্চিহ্ন হওয়ার পথে।

বিশ্লেষকদের মতে, মাঠের রাজনৈতিক কার্যক্রম স্থগিত থাকায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড দলকে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব দেবে। প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম চালানো সম্ভব না হলেও দল গোপনে পুনর্গঠন ও বিদেশি বন্ধুপ্রতিম মহলের সঙ্গে যোগাযোগ জোরদার করতে পারে।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই আওয়ামী লীগের কার্যক্রম স্থবির। দেশের বিভিন্ন এলাকায় নেতারা আত্মগোপনে চলে গেছেন; মামলা ও গ্রেপ্তার আতঙ্কে অনেক নেতাকর্মী পলাতক, অনেকে গ্রেপ্তার। শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে টানা কয়েকদিন ধরে শাটডাউন ও লকডাউনের মতো কর্মসূচি দিয়েও তারা সাড়া পাননি।

শেখ হাসিনার মামলায় সহ-আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালও মৃত্যুদণ্ড পেয়েছেন। রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রসিকিউশন জানিয়েছে, দলকে ক্রিমিনাল সংগঠন হিসেবে ঘোষণা করার বিষয়ে তারা আদালতে সাবমিশন দিয়েছে। তবে আদালত আজকের মামলায় দলকে বিচার্য বিবেচনা করেননি।

দলগত দায়দায়িত্বের বিষয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোকে ক্রিমিনাল সংগঠন ঘোষণার বিষয়ে প্রসিকিউশন সাবমিশন দিয়েছিল। তবে আদালত স্পষ্ট করে জানিয়েছে, এটি আজকের মামলার বিচার্য বিষয় নয়, তাই এ নিয়ে কোনো পর্যবেক্ষণ দেওয়া হবে না।’ তিনি আরও বলেন, ‘দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে একটি স্বতন্ত্র তদন্ত ইতোমধ্যে চলমান। দলটি সংগঠিতভাবে অপরাধ করেছে কি না তা ওই আলাদা মামলাতেই বিচার্য। যেহেতু বর্তমান মামলায় কোনো রাজনৈতিক দলকে পক্ষ বা আসামি করা হয়নি, তাই দলটির বিষয়ে আদালত মন্তব্য করা থেকে বিরত রয়েছে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা