দাউদকান্দি (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫ ১৮:৩৫ পিএম
সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজকে নিজে তৈরী করো। তোমরা মেধার প্রতিযোগীতা করো, তাহলে একদিন না একদিন সফল হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্হায়ী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে কুমিল্লার দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১০৭ বছর পূর্তিতে ‘গৌরবের অর্জন কৃতী শিক্ষার্থী-২০২৫ এবং গুণীজন সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
খন্দকার মোশাররফ বলেন, আমিও তোমাদের মতো এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম। আমি যদি শিক্ষা জীবনে সময়কে কাজে না লাগাতাম। আমি হয়তো এ পর্যন্ত আসতে পারতাম না। আমি যা অর্জন করেছি এই বিদ্যালয় ছিল আমার জন্য একটি বড় সাপোর্ট। তাই তোমরা যদি শিক্ষা জীবনের মূল্যবান সময়টাকে কাজে লাগাও তাহলে একদিন তোমরা এদেশের জন্য শক্তি হবে।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের সাবেক সচিব মো. নিজাম উদ্দিন, ঢাবির অধ্যাপক ড. মো. নুরুল আমিন, জাতীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন প্রমুখ।