প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ২২:২৮ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে ব্যস্ততম বাংলামোটর এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটে। পরে পথচারী এবং বিভিন্ন পরিবহনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এরআগে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার মোড়ে দুটি ও সেন্ট্রাল রোডে পরিবেশ উপদেষ্টার বাসার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।