× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পোরশা উপজেলা বিএনপির সভাপতি বহিষ্কার

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫ ১৬:৩৭ পিএম

পোরশা উপজেলা বিএনপির সভাপতি বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণার অভিযোগে নওগাঁর পোরশা উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল শাহ চৌধুরীকে সাময়িকভাবে দল থেকে বহিষ্কার করেছে নওগাঁ জেলা বিএনপি। 

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সভাপতি পদ স্থগিত, দল থেকে বহিষ্কার ও আজ থেকে দলের সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য এবং দলের সকল নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে দলীয় কোনো প্রকার যোগাযোগ না করার জন্যও তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। 

বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে পোরশা উপজেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সভাপতি মোজাম্মেল শাহ চৌধুরী  বলেন, আমার নামে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি দলের শীর্ষ নেতাদের সম্পর্কে কোনো মিথ্যাচার করিনি। কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ডা. জাহিদের সঙ্গে নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের একটি ছবি দেখি। ছবিতে মোস্তাফিজুর রহমানকে ডা. জাহিদের হাতে কিছু দিতে দেখা যায়। সেই ছবি দেখে আমি বলেছিলাম টাকার বিনিময়ে তাহলে দলীয় মনোনয়ন দেওয়া হচ্ছে। নওগাঁ জেলা বিএনপি আমাকে যে বহিষ্কার করেছে তা তারা করতে পারে না। বহিষ্কার করার ক্ষমতা একমাত্র কেন্দ্রের হাতে। 

নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন বলেন, দলের সাংগঠনিক কাঠামো মেনেই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্র যদি আমাদের এ বিষয়ে কোনো কিছু বলে তাহলে আমরা সে অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেব। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা