× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আখতার হোসেন

জুলাই সনদ বাস্তবায়ন আদেশে অনেক অস্পষ্টতা রয়ে গেছে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫ ২২:০৭ পিএম

জুলাই সনদ বাস্তবায়ন আদেশে অনেক অস্পষ্টতা রয়ে গেছে

জুলাই সনদ বাস্তবায়ন আদেশে অনেক অস্পষ্টতা রয়ে গেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

আখতার হোসেন বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের অনেক বিষষে অস্পষ্টভাবে রয়েছে। সরকারের উচিত ছিল সনদটি কীভাবে কার্যকর করা হবে তা সুনির্দিষ্টভাবে জানানো, কিন্তু তা হয়নি।

তিনি অভিযোগ করেন, অস্পষ্টতার কারণে সনদ বাস্তবায়ন পুরোপুরি হবে কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। গণভোটের অনেক বিষয় রাজনৈতিক দলগুলোর বিবেচনার ওপর নির্ভরশীল রাখা হয়েছে।

এনসিপি সদস্যসচিব বলেন, কিছু সংস্কারকে কম গুরুত্বপূর্ণ হিসেবে দেখানো হয়েছে এবং গণভোটকে ভিন্ন ভিন্ন ভাগে বিভক্ত করা হয়েছে, যেখানে সব সংস্কারের গুরুত্ব একভাবে দেখা হয়নি।

আখতার হোসেন আশঙ্কা প্রকাশ করেন যে, নানা পক্ষ নোট অব ডিসেন্টসহ জুলাই সনদ দেখতে চান। ফলে ভবিষ্যতে ক্ষমতা পেলে তারা বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী তাদের নিজেদের মতো করে নোট অব ডিসেন্টকে প্রধান করে তোলার সুযোগ থাকবে।

তিনি বলেন, গণভোটে ‘অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান’ বলতে কোনগুলো বোঝানো হয়েছে তা পরিষ্কার নয়। দুদককে সাংবিধানিক প্রতিষ্ঠানে রূপান্তরের বিষয়ে ঐকমত্য থাকলেও, আদেশে তা স্পষ্ট করা হয়নি। উচ্চকক্ষে প্রতিনিধি তালিকা প্রকাশের বিষয়ে ভবিষ্যতে বাধ্যতামূলকতা থাকবে কি না, এবং ১০ শতাংশ নারী কোটা অন্তর্ভুক্ত হবে কি নাএসব বিষয়ও স্পষ্ট করা হয়নি। প্রধানমন্ত্রী একাধিক পদে থাকলে গণভোটের মতামত সত্ত্বেও রাজনৈতিক দলগুলোর কাছে সংস্কার প্রয়োগের সুযোগ কেন দেওয়া হয়েছে, সেটিও প্রশ্নে তুলে ধরা হয়।

আখতার হোসেন আরও বলেন, পূর্বে নির্দিষ্ট সময়ের মধ্যে সনদ বাস্তবায়নে ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানের আওতায় চলে আসার বিধান থাকলেও, বর্তমান আদেশে ১৮০ দিনের সময় উল্লেখ থাকলেও ব্যর্থ হলে তার ফলাফল কী হবে তা স্পষ্ট নয়। তিনি মন্তব্য করেন, আদেশটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ক্ষমতাবানরা নিজেদের মতো ব্যাখ্যা দিতে পারেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- দলের মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা