× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুরান বউ নতুন শাড়িতে প্রদর্শনের প্রয়োজন নেই : সৈয়দ রেজাউল করিম

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫ ২০:০৭ পিএম

পুরান বউ নতুন শাড়িতে প্রদর্শনের প্রয়োজন নেই : সৈয়দ রেজাউল করিম

দুর্নীতি, চাঁদাবাজ, খুনীদের কাছ থেকে দেশকে রক্ষা করতে হলে ইসলামকে ক্ষমতায় নিতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, বারবার আওয়ামী লীগ, বিএনপি-জাতীয় পার্টির শাসন দেখেছি। নতুনভাবে পুরান বউ নতুন শাড়িতে আমাদের সামনে প্রদর্শন করার প্রয়োজন নেই। কারণ যখন মুখ থেকে কাপড় উঠাবে, দেখবে পুরান বউয়ের নতুন শাড়ি।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা শহরে এন আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন জেলা কমিটির ব্যানারে এ আয়োজন করা হয়।

রেজাউল করিম বলেন, বারবার আপনারা ধোকা খেলে দেশ আর সুন্দর হবে না। চাঁদাবাজী, খুন, টাকা পাচার বন্ধ হবে না। দেশ যদি সুন্দর চান, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ, খুনীদের কাছ থেকে যদি দেশকে রক্ষা করতে হয়, তাহলে ইসলামকে ক্ষমতায় নিতে হবে। বাংলার জমিন থেকে চাঁদাবাজদের কবর রচনা করতে হবে।

বিএনপিÑআওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে প্রথম বানিয়েছে উল্লেখ করে মুফতি রেজাউল করিম আরও বলেন, ৫৩ বছর যারা দেশ পরিচালনা করেছে, তারা বারবার দেশটাকে চোরের দিক থেকে, দুর্নীতির দিক থেকে দুনিয়ার মধ্যে তারা প্রথম বানিয়েছে। বিএনপি কয়েকবার দুর্নীতিতে প্রথম, আওয়ামী লীগও দুর্নীতিতে প্রথম বানিয়েছে। ঠান্ডা মাথায় তারা হাজার হাজার নিরপরাধ মায়ের সন্তানগুলোর বুকে গুলি করে রাস্তার মধ্যে ফেলে রেখেছে, সেই দৃশ্য এখনো চোখের সামনে ভাসে। এদেশের টাকাগুলো বিদেশে পাচার করে তারা বেগম পাড়া তৈরি করেছে। টাকা কামায় করি আমরা, আর টাকা পাচার করেছে তারা।

‘ইসলামী আন্দোলন বাংলাদেশ ইবাদতের উদ্দেশ্যে আল্লাহর হুকুম কায়েমের জন্য রাজনীতি করে, এমপি-মন্ত্রী এবং সম্পদ-সম্মানের জন্য রাজনীতি করে না’— যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ১৯৮৭ সালে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। অদ্যবধি পর্যন্ত একজন এমপিও আমাদের ব্যানার, দলীয় মার্কায় এমপি সংসদে যায়নি। সুযোগ কিন্তু বহু ছিল। গত ২০২৪ এ আওয়ামী লীগ বহু চেষ্টা করেছে, বিরোধী দল বানানোর জন্য তাদের অনেকটা আকঙ্খা ছিল। বিএনপিও চেষ্টা করেছে, এখনও করছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা কমিটির সভাপতি ক্যাপ্টেন (অবঃ) মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী মহাসচিব ইমতিয়াজ আলম, লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী খালেদ সাইফুল্লাহ, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মুহাম্মদ ইমরান হোসাইন নূর, লক্ষ্মীপুর-১ আসনের প্রার্থী জাকির হোসেন পাটওয়ারী ও লক্ষ্মীপুর-২ আসনের প্রার্থী মুহাম্মদ হেলাল উদ্দিন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা