দিনাজপুর প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫ ১৮:১৯ পিএম
বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে দিনাজপুর জেলা বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকায় শেখ ফরিদ গোরস্থানে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাতা প্রয়াত বেগম তৈয়বা মজুমদার ও বড় বোন প্রয়াত মন্ত্রী খুরশীদ জাহান হকের কবর জিয়ারতে মধ্য দিয়ে তার পক্ষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করা হয়।
জেলার প্রতিটি মসজিদে বিএনপি ঘোষিত ৩১ দফার ওপর ভিত্তি করে লিফলেট বিতরণের মধ্য দিয়েই শুরু হয় এই নির্বাচনী প্রচারণার কার্যক্রম।
এ সময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক আহমেদ কচি, সহ-সভাপতি মোকাররম হোসেন, আখতারুজ্জামান জুয়েল, হাসানুজ্জামান উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক হাসনাহেনা হীরা। আনিসুর রহমান বাদশা, আমিনুল ইসলাম মুন্না, কেন্দ্রীয় নেতা সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রুবেল হোসেনসহ বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।