× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি: সালাহউদ্দিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫ ১৩:০৬ পিএম

জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি: সালাহউদ্দিন

জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে প্রতিপালনের জন্য বিএনপি অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত সমাবেশে এ কথা জানান তিনি।

বাংলাদেশে ধর্ম ও জাতির বিভাজন থাকবে না উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, ‘সবাই সমান অধিকার ভোগ করবে, সবার নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। জুলাই জাতীয় সনদ সইয়ের মাধ্যমে আইনি ভিত্তি হয়েছে, এই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে প্রতিপালনের জন্য বিএনপি অঙ্গীকারবদ্ধ।’

তিনি বলেন, ‘দেশে একটি দল যারা ধর্মের নামে ব্যবসা করে, রাজনীতি করে, জান্নাতের টিকিট দেওয়ার কথা বলে। তারা চায় নারীরা যাতে বন্দি থাকে, তাই তারা বলছে নারীর কর্মঘণ্টা কমিয়ে দেয়ার কথা। কিন্তু এতে যে নারীর কর্মসংস্থান কমে যাবে। কর্মঘণ্টা কমিয়ে দিলে নারীদের চাকরি দিতে চাইবে না অনেকে, যারা এ বক্তব্য দিচ্ছেন তাদের উদ্দেশ্য খারাপ। তারা নারীদের উন্নয়ন, দেশের উন্নয়ন চায় না।’

বিএনপির এই নেতা বলেন, ‘নারীদের রাষ্ট্রীয় সামাজিক পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে নারীরা এগিয়ে যেতে পারে। ৩১ দফার মাধ্যমে নারীর নিরাপত্তা নিশ্চিত হবে, যাতে এগিয়ে যাবে নারী ও দেশ।’

একই দিনে নির্বাচন এবং গণভোটকে স্বাগত জানিয়ে সালাহউদ্দিন বলেন, ‘ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গণভোট দিয়ে সংবিধান সংশোধন হবে না, সেজন্য সংসদ প্রয়োজন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা