× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফের আওয়ামী লীগ কার্যালয়ে আগুন, ভাস্কর্য ভাঙচুর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫ ১৩:২৭ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

আবারও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। আজ  বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১২টা ৫০ মিনিটে রাজধানীর গুলিস্তানে অবস্থিত দলটির কার্যালয়ের ৪র্থ তলায় আগুন লাগিয়ে দেওয়া হয়।  

এর আগে আওয়ামী লীগের লক ডাউন কর্মসূচি প্রতিহতে সকাল থেকে সেখানে জড়ো হয় ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর দক্ষিণ শাখা ও জুলাই যোদ্ধা সংসদ নামের সংগঠনের নেতাকর্মীরা। তাদের সঙ্গে যুক্ত হয় আওয়ামী লীগ বিরোধী আরও কয়েকটি সংগঠনের কর্মীরা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, তাদের হাতে দেশীয় অস্ত্র ,স্ট্যাম্প ও পাইপ ছিল। তারা ভবনের সামনের অংশে টহল দিচ্ছিল এবং মাঝে মাঝে স্লোগান দিচ্ছিল।

জানা যায়, বেলা সাড়ে ১২টার দিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদী একটি মিছিল নিয়ে গুলিস্তানে এসে সংক্ষিপ্ত বক্তব্য দেন। বক্তব্য শেষ হতেই ভিড়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ছাত্রশিবির, জুলাই যোদ্ধা সংসদ এবং আওয়ামী লীগ বিরোধী অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা হঠাৎ হুড়মুড় করে ভবনের ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়। কিছুক্ষণ পরই ভবনের ভেতর থেকে আগুনের ধোঁয়া  দেখা যায়।

দুপুর ১২টা ৫০ মিনিটে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের চতুর্থ তলা থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। এর পরপরই সপ্তম তলায় এক ব্যক্তি গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের ভাস্কর্যে ভাঙচুর চালায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা