× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণভোটের আড়ালে স্বৈরাচারকে পুনর্বাসনের আশঙ্কা তারেক রহমানের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫ ২০:৫১ পিএম

গণভোটের আড়ালে স্বৈরাচারকে পুনর্বাসনের আশঙ্কা তারেক রহমানের

নির্বাচনের জটিলতা করার অর্থ- রাষ্ট্রের খবরদারীর সুযোগ এবং পতিত স্বৈরাচারের পুনরাগমনের পথ সুগম করাএ মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণভোটের আড়ালে ‘পলাতক স্বৈরাচারী অপশক্তিকে’ রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ করে দেওয়ার আশঙ্কার কথা বলেছেন তিনি।

বুধবার (১২ নভেম্বর) ঢাকার চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন ‍তিনি।

তারেক রহমান বলেন, “একটি দল ফ্যাসিবাদের নিষ্ঠুরতা থেকে নিজেদের রক্ষা করতে গিয়ে ফ্যাসিবাদের ছাতার নিচে আশ্রয় নিয়েছিল। বর্তমান সেই দলের ছাতার নিচেই পলাতক স্বৈরাচার আশ্রয় নিয়েছে কি নাভাবার সময় এসেছে। গণভোটের আড়ালে সেই পলাতক স্বৈরাচারী অপশক্তিকে রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ করে দেওয়ার আশঙ্কা রয়েছে।”

তারেক রহমান বলেন, “কিছু রাজনৈতিক দল বর্তমানে বিভিন্ন শর্ত দিয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠান বাধাগ্রস্ত করতে চাইছে। নির্বাচনের জটিলতা সৃষ্টি মানে একদিকে রাষ্ট্রের খবরদারীর সুযোগ নেওয়া, অন্যদিকে পতিত স্বৈরাচারের পুনরাগমনের পথ সুগম করা। এই স্বৈরাচারীর সহযোগিতায় আমরা সম্প্রতি রাজধানীতে আগুন সন্ত্রাস দেখেছি।”

ষড়যন্ত্রকারী রাজনৈতিক দলগুলোকে হুঁশিয়ার করে বিএনপির চেয়ারম্যান বলেন, “কিছু রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে গণতান্ত্রিক জনগণের অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। জুলাই সনদে যা অঙ্গীকার করা হয়েছে, বিএনপি সেই অঙ্গীকার রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ।

“কিন্তু কেউ যদি অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল ভেবে অপকৌশলের আশ্রয় নেয় বা বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র করে, তবে সেটিই শেষ পর্যন্ত তাদের রাজনৈতিক বিপর্যয়ের কারণ হবে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোদ্ধাদের বলছি- অযথা পরিস্থিতি ঘোলাটে করবেন না।”

অর্থনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, “এ বছর আলু চাষিরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। প্রতি কেজি আলুর খরচ যেখানে ২৫২৭ টাকা, সেখানে তারা অর্ধেক দামে বিক্রি করতে পারছে না। ফলে কৃষকরা প্রায় ৩ হাজার কোটি টাকার ক্ষতির আশঙ্কায় আছেন। গণভোটে এই পরিমাণ অর্থ ব্যয় করার চেয়ে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এখন অনেক বেশি জরুরি।”

সড়কের নিরাপত্তার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “বিশ্বে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যায় বাংলাদেশ শীর্ষে রয়েছে। অথচ অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে শতাধিক আলোচনার পরও সড়ক নিরাপত্তা ইস্যুটি গুরুত্ব পায়নি।”

অনুষ্ঠানে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সংস্কার শুরু করেছিল, কিন্তু তিনি সম্পন্ন করতে পারে নাই।” তারেক রহমানকে আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনার আব্বা-আম্মা যেখানে শেষ করেছেন, আপনি সেখান থেকে শুরু করে সামনের দিকে এগিয়ে যান। আমরা আমাদের পক্ষ থেকে সাহায্য করব।”

আলোচনা সভায় সভাপত্বিতের বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দেশের একটা সংকট তৈরি হয়েছে, সেটা অপ্রয়োজনীয় সংকট। এটার কোনো প্রয়োজন ছিল না। অতএব সংকটটা তৈরি করা হয়েছেআমি মনে করি- অত্যন্ত উদ্দেশ্যমূলকভাবে।

“অর্থাৎ বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণসে পথকে বাধাগ্রস্ত করা বাংলাদেশে সত্যিকার অর্থে সংস্কারের জন্য যে নির্বাচন হওয়া দরকার, সে নির্বাচনকে বাধাগ্রস্ত করে জনগণের ভবিষ্যৎকে একটা অনিশ্চিত অবস্থায় ফেলা।” 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা