× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাধীনতাবিরোধী আ.লীগ দেশ ছেড়ে পালিয়েছে : এটিএম আজহারুল

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫ ১৬:০১ পিএম

স্বাধীনতাবিরোধী আ.লীগ দেশ ছেড়ে পালিয়েছে : এটিএম আজহারুল

বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, আমাদের ৬ নেতাকে শহীদ করা হয়েছিল। মাওলানা মতিউর রহমান নিজামী সারাবিশ্বে ১শত স্কলারের একজন, তাকে পর্যন্ত শহীদ করা হয়েছে। জামায়াতে ইসলামীকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। যারা জামায়াতে ইসলামীকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল তারাই আজ নিশ্চিহ্ন হয়ে গেছে। তারা নিজেরেই পালিয়েছে। জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা পালায়নি। আমাদের মীর কাসেম আলী ভাই গ্রেপ্তারের পূর্বে আমেরিকায় ছিলেন। অনেকে আসতে নিষেধ করছিল। এরপরও তিনি চলে এসেছেন। ফাঁসির কাষ্ঠে গিয়েছেন। আমাদের মধ্যে দেশপ্রেম আছে। আমরা পালিয়ে যায়নি বরং আওয়ামী লীগ প্রকৃত স্বাধীনতাবিরোধী তারা দেশের সম্পদ লুট ও পাচার করে দেশ ছেড়ে পালিয়েছে। 

বুধবার (১২ নভেম্বর) সকালে ফেনীর দাগনভূঞা আতাতুর্ক স্কুল মার্কেট প্রাঙ্গণে জামায়াতে ইসলামী দাগনভূঞা উপজেলা শাখা আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, জুলাই সনদে ঐক্যমত পোষণ করলে বাস্তবায়নের সমস্যা কোথায়? নির্বাচন পিছিয়ে গেলে ওই দলটাই দায়ী থাকবে। গণভোট এখনই আয়োজন করেন। আমরা নির্বাচন চাই না, এটা যারা বলে তারা মিথ্যা কথা বলে। আপনি জুলাই সনদে যদি বিশ্বাস করেন, স্বাক্ষর দিয়েছেন তবে গণভোটে কেন রাজি হচ্ছেন না? ‘ডাল মে কুচ কালা হায়’। ক্ষমতায় গিয়ে এগুলো মানবেন না, দেশকে আবার পেছনের দিকে নিয়ে যেতে চান। 

দাগনভূঞা উপজেলা জামায়াতে ইসলামীর আমির গাজী সালাহ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মজলিসে শূরা সদস্য ও ফেনী-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী ভূঞা, ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমির মুফতি আবদুল হান্নান, ফেনী-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মেজবাহ উদ্দিন সাঈদ। 

দাগনভূঞা পৌর জামায়াতের সাধারণ সম্পাদক আবু সাঈদ কামরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামী সাবেক আমির এস এম নূর নবী দুলাল, জামায়াত নেতা ইঞ্জিনিয়ার ফখরুদ্দিন, আবু সিদ্দিক মানিক ও কামাল হোসেন প্রমুখ। 

পথসভা শেষে দুপুরে এটিএম আজহারুল ইসলাম জামায়াতে ইসলামীর সাবেক আমির মরহুম মকবুল আহমদের কবর জিয়ারত করেন। ওইবাড়ির দরজায় আঞ্জুবের নেছা ইসলামী এডুকেশন কমপ্লেক্সের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। এছাড়া বিকালে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে ফেনী জেলা জামায়াতের জনসভায় অংশ নেবেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা