প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫ ২০:২১ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৫ ২০:৩৬ পিএম
ফাইল ছবি।
বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানরি গুলশান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, আজকের বৈঠকে কোনো নির্দিষ্ট এজেন্ডা থাকছে না, খোলামেলা আলোচনা। তবে বৈঠকটি অবশ্যই গুরুত্বপূর্ণ।
বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন তারেক রহমান।
কী বিষয়ে এই বৈঠক ডাকা হয়েছে, তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তবে দলটির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, জরুরি কোনো বিষয়ে আলাপ করতেই এ বৈঠক ডাকা হয়েছে।
সেক্ষেত্রে আগামী নির্বাচনে দলীয় নমিনেশন, জুলাই সনদ ও গণভোট নিয়ে সৃষ্ট মতভেদ নিরসনে রাজনৈতিক দলগুলোকে অন্তর্বর্তী সরকারের দেওয়া সময়সীমাসহ দলের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতেই এ বৈঠক ডাকা হয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।