× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমজনতার তারেকের অনশন ভাঙালেন সালাহউদ্দিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫ ২২:১৭ পিএম

আমজনতার তারেকের অনশন ভাঙালেন সালাহউদ্দিন

নিবন্ধনের দাবিতে নির্বাচন কমিশনের সামনে অবস্থান নেয়া আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমানের অনশন ভাঙালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। দীর্ঘ ১৩৪ ঘণ্টা পর রবিবার (৯ নভেম্বর) রাতে সালাহউদ্দিন আহমেদের অনুরোধে অনশন ভাঙেন তিনি। 

এরপর তারেক রহমানকে অ্যাম্বুলেন্সে করে রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালের উদ্দেশে নেওয়া হয়। এর আগে আমজনতার দলের নিবন্ধনের দাবিতে মঙ্গলবার (৪ নভেম্বর) থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের প্রধান ফটকের সামনে একাই অনশন শুরু করেন তারেক রহমান। 

অনশন ভাঙানোর বিষয়ে সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের উজ্জল নক্ষত্র। তার সঙ্গে যারা ছিলেন তাদের অনেকেই শহীদ হয়েছেন, পঙ্গু হয়েছেন। তারেকও অনেক নির্যাতনের শিকার। 

তিনি বলেন, সামনের দিনে গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখতে পারে সেজন্য তারা দল নিবন্ধনের আবেদন করেছে। কিন্তু দীর্ঘ বিচার-বিবেচনার পর তাদের দলকে নিবন্ধন দেওয়া হয়নি। 

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, আজ তার আবেদন পুনর্বিবেচনার জন্য ইসিতে কথা বলেছি। আশা করি তার দল ন্যায়বিচার পাবে। তারেককে অনুরোধ করে অনশন ভাঙতে বলেছি। তিনি অনুরোধ রেখেছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আশা করি তিনি সুস্থ হয়ে উঠবেন এবং নির্বাচন কমিশন তার দলের আপিল পুনর্বিবেচনা করবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা