নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫ ২০:২৮ পিএম
‘দেশের জনগণ ভোট দেয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু স্বৈরাচারের দোসররা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। স্বৈরাচারদের বলে দিতে চাই, নির্বাচন বানচালের চেষ্টা করলে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশে আবারো বিপ্লব সৃষ্টি হবে।’
শনিবার (৮ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত শোভাযাত্রা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-৫ (সদর) আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘এখন ঐক্যের সময়। সবাইকে মাঠে থাকতে হবে, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নিতে হবে।’
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা এবায়েদুল হক চান, আবু নাছের মুহাম্মদ রহমতুল্লাহ, কেন্দ্রীয় সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওণাকুল ইসলাম টিপু এবং বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, বরিশাল সদর উপজেলা বিএনপির আলহাজ্ব নুরুল আমিন, সদস্য সচিব সাইফুল ইসলাম আব্বাসসহ বিএনপিও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভা শেষে নেতাকর্মীরা বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে শপথ নেন— গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার।