× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ করলেন ডাঃ সোহেল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫ ২০:১০ পিএম

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সাংগঠনিক সম্পাদক ডাঃ বাছেদুর রহমান সোহেল

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সাংগঠনিক সম্পাদক ডাঃ বাছেদুর রহমান সোহেল

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সাংগঠনিক সম্পাদক ডাঃ বাছেদুর রহমান সোহেল কুমিল্লায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফার কর্মসূচি সম্বলিত লিফটলেট বিতরণ করেছেন।

শনিবার কুমিল্লা জেলার তিতাস উপজেলার বিভিন্ন বাজারে তিনি এই লিফলেট বিতরণ করেন। কর্মসূচির অংশ হিসেবে ডাঃ সোহেল করিকান্দি বাজার, বাতাকান্দি বাজার এবং নারান্দিয়া ইউনিয়নের কাঁচারী বাজারে সর্বস্তরের জনগণের মাঝে লিফলেট পৌঁছে দেন।

৩১ দফার লিফলেট বিতরণকালে ডাঃ বাছেদুর রহমান সোহেল বলেন, তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার বার্তাটি ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করছেন। তিনি নিজেকে শহীদ জিয়ার আদর্শের সৈনিক এবং তারেক জিয়াকে তাঁর নেতা হিসেবে উল্লেখ করেন। এসময় তিনি দৃঢ়ভাবে বলেন, "শহীদ জিয়ার ধানের শীষ আমার ঠিকানা।"

গ্রামীণ কৃষক, শ্রমিক ও মেহনতী মানুষের মার্কা হিসেবে ধানের শীষকে তুলে ধরে ডাঃ সোহেল জানান, ৩১ দফা ও ধানের শীষের প্রচারে তিনি উঠান বৈঠক করে নারীদের রাজনৈতিকভাবে সচেতন করেছেন। তিনি ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নির্বাচন নিয়ে চলমান ষড়যন্ত্রের বিষয়ে তিনি বলেন, "তারেক জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।" তিনি দৃঢ়ভাবে আশা প্রকাশ করেন, দেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়। তাঁর মতে, বিএনপি ক্ষমতায় গেলে মানুষ নিরাপদে ব্যবসা করতে পারবে এবং দেশে কর্মসংস্থান বৃদ্ধি পাবে।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নতুন বাংলাদেশের আস্থার জায়গা হিসেবে অভিহিত করে ডাঃ সোহেল তাঁর জন্য সকলের কাছে দোয়া চান। তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে দলমত নির্বিশেষে দেশের জনগণ ভালোবাসে। জনগণের ভালোবাসা নিয়ে তিনি কুমিল্লায় বিএনপির দুর্গ গড়ে তোলার অঙ্গীকার করেন। শহীদ জিয়ার আদর্শকে লালন করে সততার সঙ্গে আমৃত্যু কাজ করে যাওয়ারও অঙ্গীকার করেন তিনি।

লিফলেট বিতরণ শেষে ডাঃ বাছেদুর রহমান সোহেল মোটর বাইক শোভাযাত্রা নিয়ে হোমনা উপজেলা ও পৌর বিএনপি কর্তৃক আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা ও র‍্যালীতে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা