প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫ ২২:৫৩ পিএম
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের পাঁচজন মনোনয়নপ্রত্যাশী।
শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান।
মনোনয়নপ্রত্যাশীরা হলেন—নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মো. রফিক হাওলাদার, বিএনপি নেতা কর্নেল মোস্তাফিজুর রহমান, সংবিধান সংস্কার কমিটির সদস্য ব্যারিস্টার মঈন ফিরোজী এবং বিশিষ্ট শিক্ষাবিদ ড. জাকারিয়া লিংকন।
এ সময় রাজাপুর ও কাঠালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।