× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদারীপুর-১ আসন

বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে সমাবেশ

শিবচর (মাদারীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫ ২০:৩৪ পিএম

বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে সমাবেশ

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে হাজারও নেতা-কর্মী ও সমর্থকদের অংশগ্রহণে শুরু হওয়া এই সমাবেশ চলে সন্ধ্যা ৭ টা পর্যন্ত। সমাবেশে আগতরা অবিলম্বে বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দদের প্রতি অনুরোধ করেন।

এর আগে গত ৩ নভেম্বর সারাদেশের ৩০০ টি সংসদীয় আসনের মধ্যে ২৩৭ টি আসনের জন্য সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি। এর মধ্যে মাদারীপুর-১ (শিবচর) আসনে উপজেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য কামাল জামান মোল্লাকে মনোনয়ন দেয়া হয়। এরপরের দিন (৪ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির যুগ্ন মহাসচিব রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে অনিবার্য কারন দেখিয়ে মাদারীপুর-১ (শিবচর) আসনের মনোনয়ন স্থগিত করেন। 

এই মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে জাতীয় সিপাহী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে শিবচর পৌরসভার হাতির বাগান মাঠে এক বিশাল সমাবেশের আয়োজন করে কামাল জামান মোল্লা সমর্থকরা। দুপুরের পর থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতা কর্মী ও সমর্থকরা সমাবেশস্থলে জড়ো  হতে শুরু করেন।  সমাবেশে বিএনপি নেতা কামাল জামান মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময়  উপজেলা বিএনপির আহব্বায়ক শাহাদাত হোসেন খান, যুগ্ন আহব্বায়ক শাহজাহান সাজু মোল্লা, সদস্য মাহবুব রহমান, শহিদুল ইসলাম, পৌরসভা বিএনপির সদস্য সচিব মোঃ আজমল হোসেন খান সেলিম প্রমূখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে কামাল জামান মোল্লা বলেন, আমার নেতা দেশ নায়ক তারেক রহমান বলেছিলেন যারা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে জেল খেটেছে, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকেই মনোনয়ন দেয়া হবে। তিনি তার কথা রেখেই আমাকে দল থেকে মনোনয়ন দিয়েছেন। কিন্তু কুচক্রি মহলের ষড়যন্ত্রের শিকার হয়ে আমার মনোনয়ন স্থগিত করা হয়েছে। কোন ষড়যন্ত্রই আমাকে রুখতে পারবে না। আমি বিগত দিনে রাজপথে থেকে লড়াই করেছি। আমার বিশ্বাস আমার মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহার করে দল আমাকে পুনরায় মনোনয়ন দিবে। আপনারা প্রস্তুত থাকুন, ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিতে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা