× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিরোজপুরে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থনে নারীকর্মীদের মিছিল

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫ ২২:৪৪ পিএম

পিরোজপুরে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থনে নারীকর্মীদের মিছিল

পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালি ও নেছারাবাদ) আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থী ফকরুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল করেছেন নারীকর্মীরা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে উপজেলার আটঘর কুড়িয়ানা ও সুটিয়াকাঠি ইউনিয়নের বালিহারি গ্রাম এলাকার শতাধিক নারী মিছিলে অংশ নেন। 

নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ফকরুল আলমকে নেছারাবাদ থেকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল করা হয়েছে বলে ফকরুল আলমসহ মিছিলে অংশ নেওয়া বেশ কয়েকজন নারীকর্মী বিষয়টি স্বীকার করেছেন।

তারা জানান, মো. ফকরুল আলমকে বিএনপির প্রার্থী হিসেবে দেখতে চাই। এ সময় এক নারীকর্মী বলেন, আমরা সাবেক চেয়ারম্যান জাকির হোসেন নান্টু মিয়ার কথায় মিছিলে এসেছি। ফকরুল ভাইকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়ার দাবি জানাচ্ছি।

মিছিলে অংশ নেওয়া অধিকাংশ নারীই স্থানীয় দিনমজুর ও গৃহিণী বলে জানা গেছে। সেলি বেগম নামে এক কর্মী  বলেন, আমরা নেছারাবাদ থেকে বিএনপির প্রার্থী চাই, তাই মিছিলে এসেছি। একই এলাকার ফরিদা বেগম বলেন, আমরা বিএনপির ফকরুল ভাইকে এমপি হিসেবে দেখতে চাই।

আটঘর কুড়িয়ানা ইউনিয়নের বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান মো. জাকির হোসেন নান্টু মিয়া বলেন, ওই নারীরা নেছারাবাদ থেকে বিএনপির প্রার্থী চাওয়ার দাবিতে মিছিল করেছেন। 

দলীয় সূত্রে জানা গেছে, এ আসনে বিএনপি থেকে অর্ধডজন নেতা মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তাদের মধ্যে আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন, মাহমুদ হোসেন ও ফকরুল আলম ছিলেন আলোচনায়। বর্তমানে এ আসনে জামায়াতের প্রার্থী শামীম বিন সাঈদির বিপরীতে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মনোনীত প্রার্থী আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয় থেকে আহম্মেদ সোহেল মঞ্জুরের নাম ঘোষণা করা হয়।

তবে মনোনয়ন ঘোষণার পরও ফকরুল আলমের সমর্থকদের একটি অংশ গত কয়েকদিন নীরব অবস্থানে থেকে বৃহস্পতিবার সকালে তার নিজ গ্রাম বালিহারি ও জাকির হোসেন নান্টু মিয়ার এলাকার নারীসমর্থকরা বিক্ষোভ মিছিল করেন। জাকির হোসেন নান্টু ফকরুল হোসেনের একজন বড় সমর্থক।

এ বিষয়ে নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মনোনয়নবঞ্চিত নেতা মো. ফকরুল আলম বলেন, এটা এখনও দলের চূড়ান্ত তালিকা নয়। ডিসেম্বর মাসে তফসিল ঘোষণার পরই চূড়ান্ত প্রার্থী নির্ধারণ হবে। তখন যার নাম ঘোষণা করা হবে, আমরা তার পক্ষেই কাজ করব। তিনি বলেন, আজকে যারা মিছিল করেছে, তারা আমাকে চাচ্ছে। আশা রাখি দল আমাকে পুনরায় বিবেচনা করবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা