× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বোয়ালমারীতে বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫ ১৯:৫০ পিএম

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫ ১৯:৫৪ পিএম

বোয়ালমারীতে বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে দলের পদবঞ্চিতরা। এ সময় দলটির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর গাড়ি বহর আটকে বিক্ষোভ করে তারা। এ সময় আন্দোলনকারীরা আওয়ামী লীগ পুনর্বাসিত কমিটি বাতিল ও বিতর্কিত কৃষক দল নেতা খন্দকার নাসিরুল ইসলামের বহিষ্কারের দাবি জানান।

বুধবার (৫ নভেম্বর) বিকাল ৫টার দিকে বোয়ালমারী পৌরসদরের চৌরাস্তা মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন পদবঞ্চিত নেতাকর্মীরা। 

মানববন্ধন চলাকালে বিক্ষোভকারীরা মাঝকান্দি–ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক আংশিকভাবে অবরোধ করেন। এতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজটে  অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী আটকা পড়েন। এ সময় বিক্ষোভকারীরা তার গাড়ি ঘিরে কমিটি বাতিলের দাবি ও বিতর্কিত কৃষক দল নেতা খন্দকার নাসিরুল ইসলামের বহিষ্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং ক্ষোভ প্রকাশ করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিতাই রায় চৌধুরী নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম আওয়ামী লীগ পদ-পদবিতে থাকা প্রায় ৭০ জনকে বিএনপির উপজেলা ও পৌর কমিটিতে অন্তর্ভুক্ত করে নিজের পছন্দমতো কমিটি দিয়েছেন। এতে দীর্ঘদিন দলের জন্য নিবেদিত ত্যাগী নেতাকর্মীরা উপেক্ষিত ও অবমূল্যায়িত হয়েছেন।

মানববন্ধন শেষে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে  বিএনপির ওয়াপদা মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে গিয়ে পথ সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করেন বিক্ষোভকারীরা।

এতে বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস জাহাঙ্গীর আলম মুকুল মিয়া, বোয়ালমারী পৌরসভার সাবেক কাউন্সিলর মিনাজুর রহমান লিপন মিয়া, মফিজুর কাদের মিল্টন খান, জাকির হোসেন চৌধুরী, এনায়েত হোসেন, রইসুল ইসলাম পলাশ, হোসেন সালেহ্ রুবেল প্রমুখ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা