× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খালেদা জিয়া আমাদের মনোবল ও সাহস: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫ ১৭:১০ পিএম

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। প্রবা ফটো

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। প্রবা ফটো

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। কেন তাকে বারবার জেলে নিয়ে রাখতে হবে? কেন তাকে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করতে হবে? এমন জায়গায় তাকে নিয়েছে, সুস্থ মানুষ অসুস্থ হয়ে আজকে হাসপাতাল আর বাসায় আসা যাওয়া করতে হচ্ছে। তারপরও বেঁচে আছেন, সম্মান-শ্রদ্ধার জায়গায় আছেন। তবুও তিনি আজও সম্মান ও শ্রদ্ধার প্রতীক হয়ে আমাদের মনোবল ও সাহসের উৎস। ওই প্রেরণা থেকে আজকে আমরা এক ও ঐক্যবদ্ধ হয়েছি। এই ঐক্যের মধ্যে থাকলে কেউ কোন সম্প্রদায়ের কাউকে আঘাত করার কোন সুযোগ পাবে না।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ গ্রামে শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রমে অষ্ট প্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম যজ্ঞ ও মহোৎসব-১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শ্রীকৃষ্ণের রাস পূর্ণিমা উপলক্ষে এ আয়োজন করা হয়।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আমরা সবাই একসঙ্গে এই ভুখণ্ডে বসবাস করছি—মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মারমা, চাকমা, আদিবাসী—সবাই বাংলাদেশি। বিএনপির রাজনীতি সেই রংধনুর মতো, যেখানে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের জন্য সম্মানের জায়গা আছে। এটি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন।

তিনি আরও বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। সকল ধর্মের মানুষ এই দেশে আছে। ধর্মের প্রতি যে সম্মান এটি আমাদের রাজনীতির মধ্যে আছে। বিএনপি গণমানুষের দল, প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বলা হয় গণমানুষের নেতা। বিএনপির রাজনীতিতে ফ্যাসিবাদ নাই, কতৃত্ববাদ নাই, দখলদারিত্ব নাই, প্রতিহিংসা নাই। বিএনপি সকল ধর্মের প্রতি সম্মান দেখিয়ে আজকে প্রেসিডেন্ট জিয়ার রাজনৈতিক দর্শনকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে-পরামর্শে তারেক রহমান লন্ডনে বসে সকলকে একত্রিত করেছে, সকলকে নেতৃত্ব দিচ্ছে। সকল সম্প্রদায়ের সঙ্গে তিনি সুন্দর সম্পর্ক রেখে নতুন একটা বংলাদেশ গড়ার জন্য এগিয়ে এসেছেন। নতুন বাংলাদেশ গড়া আমাদের দায়িত্ব, আমরা তার হাতকে শক্তিশালী করবো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাধা গোবিন্দ সেবাশ্রমের সভাপতি বাবু নান্টু কর্মকার। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান নিজাম উদ্দিন ভূঁইয়া, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি ডা. রত্ন দ্বীপ পাল, জেলা ওলামা দলের সভাপতি শাহ মো. এমরান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ এমরান ও যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি শিমুল সাহা প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা