× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজনীতি এখন ডাস্টবিনের মতো হয়ে গেছে: রুমিন ফারহানা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫ ১৪:২৪ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজনীতি এখন ডাস্টবিনের মতো হয়ে গেছে বলে মন্তব্য করেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে নারী নেতৃত্ব প্রসঙ্গে প্রশ্নের জবাবে রুমিন ফারহানা এই কথা বলেন।

তিনি বলেন, একজন শিক্ষিত নারী, যার একটি সম্মানজনক পেশা আছে এবং যিনি একটি ভালো পরিবারের সদস্য, তিনি এই নোংরামির মধ্যে নামবেন কেন? রাজনীতি এখন একেবারেই ডাস্টবিনে পরিণত হয়েছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার আগমন, সবার হাতে মোবাইল ফোন থাকা এবং ‘বট আইডি’ ও ‘এআই’ আসার পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে। 

ভদ্র ফ্যামিলির এডুকেটেড মেয়ে কেন রাজনীতিতে আসবেন প্রশ্ন তোলে রুমিন ফারহানা আরও বলেন, ‘একটা ভদ্র ফ্যামিলির এডুকেটেড মেয়ে হু হ্যাজ অ্যা ভেরি ব্রাইট ফিউচারড এহেড, উনি কেন পলিটিক্সে আসবেন?’

তিনি আরও বলেন, সবদিক বিবেচনায় কেউ রাজনীতিতে আসলেও দলগুলো অনেক সময় তাদের ওপর আস্থা রাখতে পারে না। বিএনপি এবার যে ২৩৭ জন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে, তাদের মধ্যে মাত্র ১০ জন নারী। বিশ্লেষকদের মতে, রাজনীতিতে নারী নেতৃত্ব কমছে, এমনকি অনেক দলই নারী নেতৃত্বে ৩৩ শতাংশ কোটা পূরণ করতে পারেনি।

তিনি বলেন, ‘হয়তো পুরুষের তুলনায় সংখ্যা কম, কিন্তু এত কম নয় যে মাত্র ৩ বা ৪ শতাংশ নমিনেশন তারা পাবে। ১০০ এর মধ্যে তিন বা চারজন, বাট দ্যাট ইজ টু লো একচুয়ালি।’

‘বড় দলগুলো ছোট দলগুলোকে একীভূত করে রাজতন্ত্র কায়েম করতে চায় এবং এজন্যই জোটের বিরোধিতা, আরপিও সংশোধনের বিরোধিতার বিষয়টি উঠে এসেছে’— এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারীর এই বক্তব্য প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, যারা এবার জোটের প্রার্থী হবেন, তাদের যদি দলের নিবন্ধন থাকে, তবে নিজের দলের প্রতীকেই নির্বাচন করতে হবে। এই বিষয়ে পক্ষে-বিপক্ষে দুই দিকেরই যুক্তি রয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা