× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাংনীতে বিএনপির দুই গ্রুপের পাল্টা-পাল্টি হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ

মেহেরপুর প্রতিবেদক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫ ১৯:৪২ পিএম

গাংনীতে বিএনপির দুই গ্রুপের পাল্টা-পাল্টি হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ

মেহেরপুর-২ (গাংনী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমজাদ হোসেনের অফিসে হামলা চালিয়েছে মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন সমর্থক নেতাকর্মী। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১১ টা থেকে দুই দফায় এই হামলার ঘটনা ঘটে।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা জানান, সকাল আনুমানিক ১১টার দিকে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পার্শ্ববর্তী  হাই স্কুল মাঠের দিকে যাচ্ছিলেন। এসময় জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টনের সমর্থকরা তাদের উদ্দেশ্য করে পাটকেল ছুঁড়তে থাকে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হলে আমজাদ হোসেন দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নিরাপদ দূরত্বে চলে যান। আমজাদ গ্রুপের সমর্থকদের মোটরসাইকেল ভাঙচুর ও আমজাদ হোসেনের কার্যালয়ে হামলা চালান মিল্টন সমর্থকরা। এর কিছুক্ষণ পর আমজাদ হোসেনের সমর্থকরা মিছিল সহকারে এসে জাবেদ মাসুদ মিল্টনের কার্যালয়ে ভাঙচুর ও আসবাবপত্র ভাঙচুর ও অগ্নিসংযোজক ঘটান। পরে সেনাবাহিনী ও গাংনী থানা পুলিশের একাধিক টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এবিষয়ে বিএনপি মনোনীত প্রার্থী আমজাদ হোসেন জানান, ১৭ বছর আন্দোলন সংগ্রামের সাথে ছিলাম। অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করেছি আর ফলস্বরূপ দল আমাকে মূল্যায়ন করেছে। আমি সকলকে নিয়ে নির্বাচনী বৈরিতা পার করতে চাই। 

তিনি বলেন, গতকাল বিএনপির মহাসচিব আমার নাম ঘোষণা করার পরপরই জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টনের সমর্থকরা গাংনীতে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে। তবে আমার সমর্থকদের এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছি। আতঙ্কিতভাবেই মিল্টনের সমর্থকরা আমাদের উপর হামলা করেছে। আমরা শুধুমাত্র সেটি প্রতিরোধ করেছি। 

এ বিষয়ে জানতে জেলা বিএনপি'র সভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে বারবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

গাংগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল জানান, গাংনী বিএনপি'র দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়ন রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা