× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির মনোনয়ন না পেয়ে মহাসড়ক অবরোধ করে অগ্নিসংযোগ

মাদারীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫ ২৩:০৯ পিএম

বিএনপির মনোনয়ন না পেয়ে মহাসড়ক অবরোধ করে অগ্নিসংযোগ

মাদারীপুর-১ আসন থেকে মনোনয়ন না পেয়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবেরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপি নেতা সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলুর কর্মী-সমর্থকরা। 

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিবচর উপজেলার পাঁচ্চরে সড়ক অবরোধ করেন তারা। এ সময় মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। পরে পুলিশ গিয়ে আন্দোলনকারীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

দলীয় নেতাকর্মী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলীয় ২৩৭ প্রার্থীর নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে মাদারীপুর-১ আসনে জামান কামাল নুরুউদ্দিন মোল্লার নাম উল্লেখ করা হয়। এই আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু। তিনি বাদ পড়েছেন। 

এর প্রতিবাদে লাভলুর কর্মী-সমর্থকরা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার পাঁচ্চরে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এতে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের ২১ জেলার যান চলাচল বন্ধ হয়ে শতশত যানবাহন আটকা পড়ে।

এ বিষয়ে জানতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলুকে একাধিকবার কল দিলেও রিসিভ না করায় তার মক্তব্য জানা যায়নি।

এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

এর আগে সোমবার মাদারীপুর জেলার তিনটি সংসদীয় আসনের মধ্যে দুটি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে মাদারীপুর-২ আসনে কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি। মাদারীপুর-৩ আসন থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা