প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫ ২০:৩১ পিএম
ব্যারিস্টার রুমিন ফারহানা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি তাদের একক প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। প্রাথমিকভাবে ২৩৭টি আসনে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে।
তবে প্রকাশিত এই তালিকায় দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার নাম নেই।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী তালিকা ঘোষণা করেন।
রুমিন ফারহানার নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের মধ্যে বিএনপি ৪টিতে প্রার্থী ঘোষণা করেছে। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।