× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির দু’গ্রুপের দ্বন্দ্বে যুবককে গুলি করে হত্যা

মুন্সীগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫ ১৬:২৭ পিএম

বিএনপির দু’গ্রুপের দ্বন্দ্বে যুবককে গুলি করে হত্যা

মুন্সীগঞ্জের চরাঞ্চলে বিএনপির দু’গ্রুপের বিরোধের জেরে এক যুববকে গুলি করে হত্যা করা হয়েছে। রবিবার (০২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত যুবক তুহিন দেওয়ান (২২) মোল্লাকান্দি ইউনিয়নের দক্ষিণ বেহেরকান্দি এলাকার ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সেলিম দেওয়ানের ছেলে। নিহত তুহিনের চাচা মৃত স্বপন মেম্বার ছিলেন স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা।

স্থানীয় সূত্রে জানা যায়, মোল্লাকান্দিতে বিএনপি নেতা আওলাদ মোল্লা ও উজির আলী এবং অপর গ্রুপের জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান আতিক মল্লিক ও ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ মোল্লা গ্রুপের মধ্যে দ্বন্দ্বের জেরে তুহিনকে গুলি করে হত্যা করা হয়। আতিক মল্লিক ও ওয়াহিদ মোল্লা গ্রুপের সমর্থক ছিলেন নিহত তুহিন।

স্থানীয়রা জানান, গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে এলাকা ছাড়া ছিল তুহিন ও তাদের লোকজন। সম্প্রতি তারা এলাকায় ফিরলে বিএনপি নেতা উজির আলী ও বিএনপি নেতা আওলাদ মোল্লা সমর্থকদের সঙ্গে বিরোধ হয়। এ ঘটনার জেরে রবিবার তুহিনকে গুলি করে হত্যা করা হয়।

নিহত তুহিনের চাচাতো ভাই আকাশ দেওয়ান বলেন, গত ২-৩ দিন আগে মোল্লাকান্দির ত্রাস কয়েকটি মামলার আসামি উজির আলী গ্রুপের বাবু কাজীকে পুলিশ গ্রেপ্তার করে। বাবুকে গ্রেপ্তারের পর উজির আলী ও তার লোকজন নানা হুমকি দিয়ে আসছিল তাদের। রবিবার রাত সাড়ে ৯টার দিকে বিদ্যুৎ চলে গেলে মুন্সিকান্দি ক্লিনিকের সামনে তুহিনকে লক্ষ্য করে উজির আলী গ্রুপের লিটনের নেতৃত্বে এলোপাতাড়ি গুলি চালানো হয়। এ সময় তুহিন গুলিবিদ্ধ হয়ে মারা যায়।মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক প্রান্ত সরদার বলেন, রাত সাড়ে ১০টার দিকে তুহিনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।  

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. ফিরোজ কবির বলেন, ঘটনা তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা