প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫ ২২:৩৩ পিএম
বিএনপির প্রবাসী সদস্যদের জন্য অনলাইন পেমেন্ট গেটওয়ে চালুর উদ্যোগ নিয়েছে দলটি। আগামী রবিবার (২ নভেম্বর) রাজধানীর গুলশানস্থ লেকশো হোটেলের La Vita Banquet Hall–এ সন্ধ্যা ৬টায় এই কার্যক্রমের উদ্বোধন হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রবাসে অবস্থানরত বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা দলের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য হিসেবে যোগদানের সুযোগ পাবেন।
