× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংস্কার নিয়ে বিএনপি ধোঁয়াশা তৈরি করছে: ডা. তাহের

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫ ১৯:৩৮ পিএম

সংস্কার নিয়ে বিএনপি ধোঁয়াশা তৈরি করছে: ডা. তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সংস্কার নিয়ে সব ঠিকঠাক ছিল—আমরাও রাজি, বিএনপিও রাজি। কিন্তু হঠাৎ বিএনপি অবস্থান পাল্টে গেল। সেখানে একটি পৃষ্ঠা যোগ করা হয়েছে বলে শোনা যাচ্ছে। এসবই ধোঁয়াশা সৃষ্টির কৌশল। এতদিন সব ঠিক রেখে এখন বিতর্ক তৈরি করে বিএনপি নতুন সংশয় সৃষ্টি করছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সেন্ট্রাল মেডিকেল কলেজ অডিটোরিয়ামে চৌদ্দগ্রাম উপজেলা ভোট কেন্দ্র পরিচালক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে ডা. তাহের বলেন, তারা সরকারের ওপর চাপ সৃষ্টি করছে, কিন্তু সংস্কার মানছে না। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তারা এখন আরপিও মানে না, গণভোট মানে না, সংস্কার মানে না। 

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, আমরা যখন সংস্কারে গণভোটের কথা উল্লেখ করেছি, তখন তারাই প্রথমে রাজি হয়েছিল। আমরা চেয়েছি সংস্কারের বিষয়টি গণভোটে নির্ধারণ করা হোক। তাই জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজনের প্রস্তাব দিয়েছি। কিন্তু এখন বিএনপি বলছে, গণভোট ও নির্বাচন একইদিনে হতে হবে। তারা এখন তালের রস আর আমের রস একসাথে মিশিয়ে ফেলছে।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, যদি নির্বাচন না হয়, তাহলে বিএনপির লাভ কী তা বোধগম্য নয়। নির্বাচন না হলে যারা ষড়যন্ত্র করছে, যারা বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করতে চায়, তারাই সুযোগ পাবে।

সমাবেশে উপজেলা জামায়াতে আমির মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চল টিম সদস্য ও সাবেক জেলা আমির আব্দুস সাত্তার, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান, কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি মো. মাহবুবুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহসভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা