× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবদল দেশের সেবা করবে: মেজর হাফিজ

লালমোহন (ভোলা) প্রতিবেদক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫ ২০:৫৭ পিএম

জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবদল দেশের সেবা করবে: মেজর হাফিজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর স্থায়ী কমিটির সদস্য, ভোলা-৩ আসনের সাবেক ছয়বারের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, যুবদলের প্রত্যেক নেতাকর্মী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশবাসীর সেবায় আত্মনিয়োগ করবে এবং বাংলাদেশকে একটি কল্যাণরাষ্ট্রে পরিণত করতে কাজ করবে।

সোমবার (২৭ অক্টোবর) সকালে ভোলার লালমোহন চৌরাস্তায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

মেজর হাফিজ বলেন, আমাদের দলের প্রতিটি নেতাকর্মী চেষ্টা করবেন যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মাটিতে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়।

অনুষ্ঠানে লালমোহন উপজেলা যুবদলের সভাপতি মো. শাহিনুল ইসলাম কবির হাওলাদারের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মো. বশির হাওলাদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শফিউল্লাহ হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী।

আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবদলের সহসভাপতি মো. মোসলে উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান, পৌর যুবদলের সভাপতি মো. জাকির ইমরান ও সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি নাফিজসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা