× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আলেম সমাজ আমাদের নৈতিকতার বাতিঘর : রুহুল কুদ্দুস দুলু

নাটোর প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫ ২০:৫১ পিএম

আলেম সমাজ আমাদের নৈতিকতার বাতিঘর : রুহুল কুদ্দুস দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আলেম সমাজ আমাদের নৈতিকতার বাতিঘর। বর্তমান সময়ে ধর্মীয় শিক্ষা, সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ রক্ষায় আলেম সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বিএনপি সবসময় আলেমদের সঙ্গে ছিল এবং আগামীতেও থাকবে। সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় এবং জনগণের অধিকার রক্ষার সংগ্রামে আলেমদের ভূমিকা জাতিকে নতুন দিকনির্দেশনা দেবে। কারণ আলেম সমাজ আমাদের নৈতিকতার বাতিঘর। আগামীর বাংলাদেশ বিনির্মাণে আলেম সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রবিবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে নাটোর উপশহর মাঠে সদর ও নলডাঙ্গা উপজেলার মসজিদসমূহের ইমাম, মুয়াজ্জিন ও ওলামা মাশায়েখদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, দেশে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং উন্নয়ন নিশ্চিত করতে হলে আলেম সমাজকে জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিতে হবে। তিনি বলেন, ইসলামী আদর্শই পারে একটি কল্যাণকর রাষ্ট্র গড়ে তুলতে। 

নাটোর জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সাবেক সভাপতি আলহাজ অধ্যক্ষ মুফতি কাজী রিয়াজুল হক মমিনের সভাপতিত্বে ও হাফেজ শফিকুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেন, সংগঠনের রাজশাহী বিভাগীয় টিম প্রধান মাওলামা ইনামুল হক জিহাদী, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা