× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির মনোনয়ন প্রত্যাশী আক্তারুলের ৩১ দফার লিফলেট বিতরণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫ ১৯:০৬ পিএম

বিএনপির মনোনয়ন প্রত্যাশী আক্তারুলের ৩১ দফার লিফলেট বিতরণ

গাজীপুর-৩ (শ্রীপুর-সদরের একাংশ) আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার কেন্দ্রের নির্দেশে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন। 

শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুর বাজার ও আশপাশের এলাকায় তিনি লিফলেট বিতরণ করেন। 

লিফলেট বিতরণ শেষে মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার বলেন, দলের নির্দেশনা পেয়ে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে প্রতিদিন নির্বাচনী এলাকায় উঠান বৈঠক এবং রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করছি। 

বিএনপির রাষ্ট্রকাঠামো বিতরণের পাশাপাশি ধানের শীষের পক্ষে সাধারণ জনগণের কাছে ভোট প্রার্থনা করছি। আমি যেখানেই যাচ্ছি প্রার্থী হিসেবে ভোটার ও সাধারণ মানুষের ব্যাপক সারা পাচ্ছি। তারুণ্যের প্রথম ভোট হোক ধানে শীষের পক্ষে দলের এই ম্যাসেজ আমি সবার কাছে পৌঁছে দিচ্ছি। মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য নির্বাচনের দিকে তাকিয়ে আছে। 

লিফলেট বিতরণের সময় ভাওয়ালগড় ইউনিয়নের বিএনপি নেতাকার্মীসহ দলের বিভিন্ন ইউনিটের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা