× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসলামী দলের প্রার্থীরা জান্নাতের টিকিট দেয়: কাসেমী

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫ ১৮:৪৩ পিএম

ইসলামী দলের প্রার্থীরা জান্নাতের টিকিট দেয়: কাসেমী

জমিয়তে উলামায়ে ইসলামের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, নির্বাচনকে সামনে রেখে অনেক ইসলামী দলের প্রার্থীরা জান্নাতের টিকিট দেয়, কেউ কেউ আবার রোজা ও পুজা এক করে ফেলে।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে কাসেমী পরিষদের উদ্যোগে কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লামাপাড়া এলাকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মনির হোসাইন কাসেমী বলেন, কেউ কেউ গিয়ে মন্দিরে গীতা পাঠও করে। পাল্লা ন্যায় ও ইনসাফের প্রতীক হলেও কিছু অসাধু ব্যবসায়ী নিচে বাটখারা রেখে ১ কেজির জায়গায় ৮০০ গ্রাম ফল দেয়। আমরা পাল্লাকে পছন্দ করি, কিন্তু ৮০০ গ্রামের পাল্লাকে সমর্থন করি না। আমরা ইসলামকে সাপোর্ট করি, ইসলাম আমাদের প্রাণের স্পন্দন, তবে সেই ইসলাম হতে হবে মদীনার ইসলাম—জামায়াতে ইসলামী নয়। ৮০০ গ্রামের জামায়াতে ইসলামকে আমরা পছন্দ করি না, তাদের ভোট দেয়াও জায়েজ নয়।

তিনি আরও বলেন, যে আওয়ামী লীগের কর্মীরা চাঁদাবাজি, জবরদখল বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত নয়, তাদের গায়ে কোনো আঁচড় লাগতে দেবো না। তবে অপরাধী যদি হয়, সে যে দলেরই হোক, তাকে ছাড় দেয়া হবে না।

শামীম ওসমানকে সমালোচনা করে তিনি বলেন, আগের এমপি ফতুল্লায় থাকতেন না, তাই এলাকার সমস্যার সমাধান হয়নি। বড় বড় কথা বলেছেন, কিন্তু কাজ করেননি। অল্প বৃষ্টিতেই আজ পুরো ফতুল্লা পানিতে তলিয়ে যায়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের সহকারী মহাসচিব মুফতি বশির উল্লাহ, নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, মহানগর সভাপতি মাওলানা কামাল উদ্দিন দায়েমী এবং ফতুল্লা থানা সভাপতি মাওলানা মোফাজ্জল বিন মাহফুজ প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা