× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুক্তিযোদ্ধারা আমাদের সবচেয়ে গর্বের ধন : ডা. এ জেড এম জাহিদ

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫ ১৪:৩৭ পিএম

মুক্তিযোদ্ধারা আমাদের সবচেয়ে গর্বের ধন :  ডা. এ জেড এম জাহিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, মুক্তিযোদ্ধারা আমাদের সবচেয়ে গর্বের ধন। মুক্তিযোদ্ধারা না থাকলে এ দেশ স্বাধীন হতো না। কাজেই তাদের যথাযোগ্য সম্মান ও মর্যাদা দেওয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য।

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে দিনাজপুরের হিলি সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ডা. জাহিদ হোসেন আরও বলেন, সাবেক রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ছিলেন ’৭১-এর মুক্তিযুদ্ধের ঘোষক। দেশ এবং দেশের মানুষের জন্য তিনি যুদ্ধ করেছিলেন। আমরা আজ স্বাধীন দেশে বসবাস করছি। ’৫২ আন্দোলন, ’৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১-এর স্বাধীনতা যুদ্ধ ও ’২৪-এর গণঅভ্যুত্থান আমাদের মনে রাখতে হবে। আজকে যারা মুক্তিযোদ্ধাদের ভুলে গেছেন, তাদের উচিত দেশের ইতিহাস জানা। কারণ মুক্তিযোদ্ধারা শুধু দেশ স্বাধীন করেননি, তারা জাতির মর্যাদাকে বিশ্ব দরবারে তুলে ধরেছেন। 

তিনি আরও বলেন, বিএনপি সর্বদা মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষা ও তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। আমরা চাই, মুক্তিযোদ্ধারা যেন তাদের প্রাপ্য সম্মান পান।

এ সময় সভায় উপস্থিত মুক্তিযোদ্ধারা ডা. জাহিদ হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

সভায় আরও উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীসহ অঙ্গসংগঠনের নেতারা এবং উপজেলা বীর মুক্তিযোদ্ধারা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা