× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: চাঁদপুরে ইশরাক

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫ ১৫:১৫ পিএম

ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: চাঁদপুরে ইশরাক

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল সাময়িক আলোচনার বিষয় হলেও জাতীয় নির্বাচনে কোন প্রভাব পরার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নে মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড্যাব ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীমের উদ্যোগে বাগানবাড়ি উচ্চ বিদ্যালয়ে এই মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়।

এসময় ইশারাক হোসেন বলেন, ফ্যাসিবাদ পতনের পর বাংলাদেশকে পুনরায় বিনির্মাণ করতে যে ধরনের রাজনৈতিক প্রজ্ঞা বা কাঠামো প্রয়োজন তা শুধুমাত্র একট রাজনৈতিক দলের মাধ্যমেই সম্ভব।

পরে মতলবের বিভিন্ন স্থানে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি বশির আহমেদসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা