× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৫ দফা দাবিতে পাবনায় জামায়াতে ইসলামীর স্মারকলিপি প্রদান

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫ ১৪:৫৯ পিএম

৫ দফা দাবিতে পাবনায় জামায়াতে ইসলামীর স্মারকলিপি প্রদান

জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি, সংসদের উভয় কক্ষে পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতি চালুসহ পাঁচ দফা দাবিতে পাবনায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। 

রবিবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে পাবনা শহীদ চত্বরে সমাবেত হন জামায়াতের নেতাকর্মীরা। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল, নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম, প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসেন ও সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার খান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘পৃথিবীর গণতান্ত্রিক উন্নত দেশের অর্ধেকের বেশিতেই পিআর পদ্ধতি রয়েছে। চলমান পদ্ধতিতে আমরা ৫৫ বছর দেখেছি। এই পদ্ধতি আমাদের কিছু দিতে পারেনি। দিয়েছে স্বৈরাশাসক আর ফ্যাসিবাদ। তাই বাংলাদেশের গ্রুপিং রাজনীতি, হানাহানি-সহিংসতার রাজনীতি, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত এবং ভবিষ্যতে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের জন্য পিআর পদ্ধতি অপরিহার্য।

সমাবেশ শেষে বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহীদ চত্বর থেকে প্রধান সড়ক আব্দুল হামিদ হয়ে জিরো পয়েন্ট দিয়ে জেলা প্রশাসকের অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা