× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাপলা ছাড়া নিবন্ধন নেবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫ ২১:২৮ পিএম

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, শাপলা প্রতীক ছাড়া এনসিপি কোনোভাবেই নিবন্ধন নেবে না। শাপলা ছাড়া এনসিপির নিবন্ধন হবে না—আমরা আমাদের অবস্থান থেকে সরে আসিনি। নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা চেয়েছি, কিন্তু তারা এখনো কোনো স্পষ্ট জবাব দিতে পারেনি।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন। নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল ওই বৈঠকে অংশ নেয়। প্রায় আড়াই ঘণ্টা বৈঠকের পরও শাপলা প্রতীক নিয়ে কোনো সমাধান হয়নি।

তিনি বলেন, ইসি প্রতীক না দেওয়ার বিষয়ে কোনো আইনি বা রাজনৈতিক ব্যাখ্যা দিতে পারেনি। আমরা মনে করছি, প্রতীক নিয়ে কমিশনের ভেতরে অন্য কোনো প্রভাব কাজ করছে, কিংবা এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে। এই মাসের মধ্যেই বিষয়টি জাতির সামনে পরিষ্কার হয়ে যাবে।

পাটওয়ারী আরও বলেন, আমরা নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করছি না। তবে যদি দেখা যায় কমিশন নিয়মমাফিক কাজ করছে না, ফেয়ার জাস্টিস দিচ্ছে না, নথি হারিয়ে যাচ্ছে বা টাকার বিনিময়ে সরানো হচ্ছে, তাহলে সেটি জাতির জন্য হুমকি। প্রয়োজনে আমরা গণতান্ত্রিক উপায়ে এর প্রতিবাদ জানাবো—এমনকি মৃত্যুবরণ করতেও প্রস্তুত।

তিনি আরও দাবি করেন, শাপলা প্রতীক না দিলে প্রতীকের তালিকা থেকে ধান, পাট, তারকার মতো প্রতীকও বাদ দিতে হবে। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, বাংলাদেশ জাতীয় লীগের কার্যক্রম, কার্যালয় ও গঠনতন্ত্র না থাকা সত্ত্বেও দলটি কেন নিবন্ধিত রয়েছে।

এ সময় এনসিপির প্রতিনিধি দল নির্বাচন কমিশনের কাছে আরও একটি প্রস্তাব দেয়—নির্বাচনের দিন পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানায় দলটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা